২৯শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৫ই চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ | ১০ই শাওয়াল, ১৪৪৭ হিজরি

মহাসড়কে খড় শুকাতে গিয়ে মাইক্রোবাসের ধাক্কায় প্রাণ গেল যুবকের

মো. সাইফুল ইসলাম, নীলফামারী প্রতিনিধিঃ

মহাসড়কে খড় শুকাতে গিয়ে নীলফামারীর ধরনীগঞ্জ এলাকায় মাইক্রোবাসের ধাক্কায় দিলিপ রায় (৩০) নামে এক যুবক নিহত হয়েছেন।

বুধবার (৭ মে) সকাল সাড়ে ১০টায় ডোমার উপজেলার ধরনীগঞ্জ বাজারের দক্ষিণ পাশে এই দুর্ঘটনা ঘটে। ঘটনার সত্যতা নিশ্চিত করেন হরিণচড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. রাসেল রানা।

নিহত দিলিপ রায় ডোমার উপজেলার হরিণচড়া ইউনিয়নের মৃত অমল রায়ের ছেলে। পেশায় তিনি কৃষক ছিলেন।

পুলিশ ও স্থানীয় সুত্রে জানা যায়, সকালের দিকে দিলিপ রায় তার বাড়ির সামনের মহাসড়কে খড় শুকাচ্ছিলেন। এ সময় নীলফামারীগামী একটি দ্রুতগতির মাইক্রোবাস এসে তাকে সজোরে ধাক্কা দেয়। গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা তাকে উদ্ধার করে ডোমার স্বাস্থ্য কমপ্রেক্সে নিলে সেখানে চিকিৎসারত অবস্থায় মৃত্যুবরণ করেন তিনি।

হরিণচড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. রাসেল রানা বলেন, ধরনীগঞ্জ বাজারের পাশে মহাসড়কে দুর্ঘটনায় দিলিপ নামে এক যুবকের মৃত্যু হয়েছে। দুর্ঘটনার পর ঘাতক মাইক্রোবাসটি পালিয়ে যায়, ঘাতক মাইক্রোবাসের সন্ধানের চেষ্টা চলছে।

এ বিষয়ে ডোমার থানার অফিসার ইনচার্জ (ওসি) আরিফুল ইসলাম বলেন, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়। পরে হাসপাতাল থেকে নিহতের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। পরিবারের পক্ষ থেকে কেউ মামলা করেনি। এ বিষয়ে আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।

ফেসবুকে আমরা

মন্তব্য করুন

guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

সর্বাাধিক পঠিত নিউজ

Scroll to Top