২৯শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৫ই চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ | ১০ই শাওয়াল, ১৪৪৭ হিজরি

উজিরপুরে জাটকা সংরক্ষন উপলক্ষে সচেতনতামূলক সভা অনুষ্ঠিত

মোঃ মাহফুজুর রহমান মাসুম, উজিরপুর প্রতিনিধিঃ

বরিশাল জেলার উজিরপুরে ইলিশ আমাদের জাতীয় মাছ জাটকা ধরলে সর্বনাশ এই প্রতিপাদ্যকে সামনে রেখে, ২০২৪-২৫ অর্থবছরে ইলিশ সম্পদ উন্নয়ন ও ব্যবস্থাপনা প্রকল্প (১ম সংশোধিত) এর আওতায় ০১ নভেম্বর থেকে ৩০ জুন পর্যন্ত মোট ৮ মাস জাটকা সংরক্ষন উপলক্ষে উপজেলা প্রশাসন ও উপজেলা মৎস্য দপ্তরের বাস্তবায়নে জনসচেতনতামূলক সভা অনুষ্ঠিত হয়েছে।

৭ মে বুধবার বিকেল ৪টায় বড়াকোঠা ইউনিয়নের চথলবাড়ী বাজারে উপজেলা মৎস্য কর্মকর্তা প্রসেন মজুমদারের সভাপতিত্বে ও সহকারী মৎস্য কর্মকর্তা বিকাশ চন্দ্র নাগের সঞ্চালনায় বক্তব্য রাখেন, উপজেলা বিএনপির যুগ্ন-আহবায়ক এস এম আলাউদ্দিন, উপজেলা জামায়াত ইসলামীর আমির মাওলানা আব্দুল খালেক, উজিরপুর সাংবাদিক ইউনিয়ন সাধারণ সম্পাদক মাহফুজুর রহমান মাসুম, ফেডারেশন সভাপতি এসডিএফ মোঃ মোরশেদ মৃৃধা, ব্যবস্থাপক এসডিএফ রুস্তম আলী, উপজেলা মেরিন ফিসারীজ অফিসার মোঃ মাহবুব আলম, জেলেদের পক্ষে বক্তব্য রাখেন মোঃ মানিক খান, অনুষ্টানে বক্তারা ১০ ইঞ্চি (২৫ সেন্টিমিটার) দৈর্ঘ্যের ছোট ইলিশ “জাটকা” নিধন থেকে বিরত থাকার বিষয়ে বিভিন্ন দিক নির্দেশনা মূলক আলোচনা করেন।

ফেসবুকে আমরা

মন্তব্য করুন

guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

সর্বাাধিক পঠিত নিউজ

Scroll to Top