২৯শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৫ই চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ | ১০ই শাওয়াল, ১৪৪৭ হিজরি

বগুড়ায় পাঁচটি গুদাম থেকে ৫ হাজার কেজি পলিথিন জব্দ

সজীব হাসান, বগুড়া প্রতিনিধি:

বগুড়ার রাজা বাজার এলাকার রওশন মার্কেটের পাঁচটি গুদাম থেকে নিষিদ্ধ পলিথিন জব্দ করা হয়েছে। বৃহস্পতিবার (৮ মে) সকাল থেকে দুপুর পর্যন্ত চলা পরিবেশ অধিদপ্তর ও জেলা প্রশাসনের যৌথ অভিযানে এ পলিথিন জব্দ এবং ২ লাখ ২০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়। অভিযানে নেতৃত্ব দেন জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আবদুল্লাহ আল মামুন।

প্রসিকিউটর হিসেবে দায়িত্ব পালন করেন পরিবেশ অধিদপ্তর, বগুড়া জেলা কার্যালয়ের পরিদর্শক মোহাম্মদ মিকাইল হোসাইন। এ সময় পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক মাহথীর বিন মোহাম্মদ উপস্থিত ছিলেন।অভিযানে বাংলাদেশ সেনাবাহিনী ও জেলা পুলিশ বগুড়া সহযোগিতা করে। জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আবদুল্লাহ আল মামুন জানান, অভিযানে সৌরভ ট্রেডার্স, আবু বক্কর ট্রেডার্স, সততা স্টোর, মিল্টন এন্টারপ্রাইজ ও সাত্তার স্টোর নামের প্রতিষ্ঠানগুলোর বিরুদ্ধে বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ আইন, ১৯৯৫ (সংশোধিত ২০১০) এর ৬ ক ধারায় ব্যবস্থা নেওয়া হয়। পরিবেশবিরোধী কর্মকাণ্ড ঠেকাতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

ফেসবুকে আমরা

মন্তব্য করুন

guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

সর্বাাধিক পঠিত নিউজ

Scroll to Top