৩রা এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ২০শে চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ | ১৫ই শাওয়াল, ১৪৪৭ হিজরি

হেফাজতের ২৪ ঘণ্টার আলটিমেটাম: “আওয়ামী লীগ নিষিদ্ধ না হলে ঢাকাকে বিচ্ছিন্ন করব” – আজিজুল হক ইসলামাবাদী

আসগর সালেহী, চট্টগ্রাম প্রতিনিধি:

হেফাজতে ইসলাম বাংলাদেশের যুগ্ম মহাসচিব মাওলানা আজিজুল হক ইসলামাবাদী এক বিবৃতিতে বলেছেন, “আওয়ামী লীগকে নিষিদ্ধ করার জন্য অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসকে ২৪ ঘণ্টার সময়সীমা দেওয়া হয়েছে। এই সময়ের মধ্যে প্রজ্ঞাপন জারি না হলে, ঢাকাকে বাংলাদেশ থেকে বিচ্ছিন্ন করে দেওয়ার হুঁশিয়ারি দেওয়া হচ্ছে।”

তিনি আরও বলেন, “আওয়ামী লীগ হলো ‘ফেরাউনের বাহিনী’। এই বাহিনী বাংলাদেশে থাকতে পারে না। কিছু রাজনৈতিক নেতার মনে আওয়ামী লীগের জন্য প্রেম জেগেছে; তারা ‘দাদা বাবুদের দেশে’ চলে যাক।”

আজ শনিবার বিকাল ৩টায় ঢাকার শাহবাগ মোড়ে অনুষ্ঠিত গণজমায়েতে হেফাজতে ইসলামের একটি বিশাল মিছিল অংশগ্রহণ করে। সেখানে সংগঠনের পক্ষ থেকে বক্তব্য রাখেন মাওলানা আজিজুল হক ইসলামাবাদী।

তিনি বলেন, “আমাদের প্রতিজ্ঞা করতে হবে, ড. ইউনূস আওয়ামী লীগকে নিষিদ্ধের ঘোষণা না দেওয়া পর্যন্ত রাজপথ ছাড়ব না।”

হেফাজতে ইসলাম বাংলাদেশের পক্ষ থেকে দাবি করা হয়েছে, “আওয়ামী লীগকে খুনি, সন্ত্রাসী ও গণহত্যাকারী দল হিসেবে আখ্যায়িত করে এই দলকে নিষিদ্ধ করতেই হবে।”

এছাড়া, “৯টি মাস অতিক্রান্ত হলেও আওয়ামী লীগের বিচারের কোনো অগ্রগতি নেই। আগামী ২৪ ঘণ্টার মধ্যে আওয়ামী লীগ নিষিদ্ধ করার প্রজ্ঞাপন জারি করতে হবে। যদি না হয়, বাংলাদেশ থেকে ঢাকাকে বিচ্ছিন্ন করে দিতে হবে।”

উল্লেখ্য, আজিজুল হক ইসলামাবাদী হেফাজতে ইসলামের যুগ্ম মহাসচিব হিসেবে দায়িত্ব পালন করছেন।

ফেসবুকে আমরা

মন্তব্য করুন

guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

সর্বাাধিক পঠিত নিউজ

Scroll to Top