২৭শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৩ই চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ | ৮ই শাওয়াল, ১৪৪৭ হিজরি

জেলা প্রশাসনের মাঠ কর্মকর্তাদের দক্ষতা বৃদ্ধিতে কর্মশালা অনুষ্ঠিত

আসগর সালেহী, চট্টগ্রাম প্রতিনিধি:

মাঠ প্রশাসনের কর্মকর্তাদের দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে গুরুত্বপূর্ণ আইন, বিধি, পরিপত্র, এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেসি এবং ভ্রাম্যমাণ আদালত বিষয়ক কর্মশালা ১০ মে চট্টগ্রাম জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়েছে।

চট্টগ্রাম বিভাগের কমিশনার ড. মোঃ জিয়াউদ্দীনের সভাপতিত্বে আয়োজিত কর্মশালায় প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি যুক্ত ছিলেন মন্ত্রিপরিষদ সচিব ড. শেখ আব্দুর রশীদ।

বিশেষ অতিথি ছিলেন মন্ত্রিপরিষদ বিভাগের অতিরিক্ত সচিব মোহাম্মদ খালেদ রহীম।

দিনব্যাপী এ কর্মশালায় আরও উপস্থিত ছিলেন মন্ত্রিপরিষদ বিভাগের যুগ্ম সচিব (জেলা ও মাঠ প্রশাসন অধিশাখা) মোহাম্মদ খোরশেদ আলম খান, অতিরিক্ত বিভাগীয় কমিশনার (রাজস্ব) মোহাম্মদ নূরুল্লাহ নূরী, অতিরিক্ত বিভাগীয় কমিশনার (সার্বিক) মুহাম্মদ আনোয়ার পাশা ও অতিরিক্ত বিভাগীয় কমিশনার (উন্নয়ন) শারমিন জাহান।

এছাড়া চট্টগ্রাম বিভাগের ১১টি জেলার জেলা প্রশাসকগণ, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট, অতিরিক্ত জেলা প্রশাসক এবং শিক্ষানবিস সহকারী কমিশনাররা কর্মশালায় অংশগ্রহণ করেন

ফেসবুকে আমরা

মন্তব্য করুন

guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

সর্বাাধিক পঠিত নিউজ

Scroll to Top