৩রা এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ২০শে চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ | ১৫ই শাওয়াল, ১৪৪৭ হিজরি

নলছিটিতে ইউনিয়ন বিএনপির সভাপতির নামে অপপ্রচারের বিরুদ্ধে প্রতিবাদ সভা ও বিক্ষোভ মিছিল

মোঃ নাঈম মল্লিক, ঝালকাঠি প্রতিনিধিঃ 

ঝালকাঠির নলছিটি উপজেলার নাচনমহল ইউনিয়ন বিএনপির সভাপতি  আঃ আজিজ খলিফার বিরুদ্ধে এলাকার  প্রভাবশালী মহলের ষড়যন্ত্রমূলক মিথ্যা অপপ্রচার ও হয়রানির বিরুদ্ধে প্রতিবাদ সভা ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।

১৩ মে (মঙ্গলবার) বিকেলে নাচনমহল ইউনিয়ন বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের আয়োজনে ইউনিয়নের টেকেরহাট বাজারে এ কর্মসূচি পালন করে স্থানীয় এলাকাবাসী।

এতে বক্তব্য রাখেন নাচনমহল ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মোঃ হুমায়ুন কবির,২ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি মোশারেফ খলিফা, ৪ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি জালাল হাওলাদারসহ আরও অনেকে।

নাচনমহল  ইউনিয়ন বিএনপির সিনিয়র সহ-সভাপতি খলিলুর রহমানের সভাপতিত্বে বক্তারা বলেন, আঃ আজিজ খলিফাকে পরিকল্পিতভাবে রাজনীতি থেকে সরিয়ে দিতে আওয়ামী লীগের দোসররা ষড়যন্ত্রে লিপ্ত। এমন অন্যায় মেনে নেওয়া হবে না। আমরা ঐক্যবদ্ধভাবে আন্দোলনের মাধ্যমে এর জবাব দেব।তাহার বিরুদ্ধে যে অপপ্রচার চালানো হচ্ছে তা  ভিত্তিহীন।

ফেসবুকে আমরা

মন্তব্য করুন

guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

সর্বাাধিক পঠিত নিউজ

Scroll to Top