২৭শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৩ই চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ | ৮ই শাওয়াল, ১৪৪৭ হিজরি

গলায় ইট ও বালির বস্তা বাধা অবস্থায় অর্ধগলিত লাশ উদ্ধার

মোহাঃ রকিব উদ্দীন, চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি

শিবগঞ্জের পাগলা নদী থেকে গলায় ইট ও বালির বস্তা বাঁধা ৪০ বছর বয়সী অজ্ঞাত ব্যক্তির অর্ধগলিত লাশ উদ্ধার করেছে থানা পুলিশ।

স্থানীয় সূত্রে জানা গেছে, ১৬ মে শুক্রবার সকাল সাড়ে ছয়টার দিকে পাগলা নদীর তত্ত্বিপুর ঘাটে স্থানীয় সনাতন হিন্দু ধর্মের লোকজন গোসল করতে গিয়ে ভাসমান লাশ দেখতে পেয়ে শিবগঞ্জ থানা পুলিশকে সংবাদ দেন। সংবাদ পেয়ে থানা পুলিশ বেলা সাড়ে নয়টার দিকে ঘটনাস্থলে উপস্থিত হয়ে নদী থেকে লাশ উদ্ধার করে।

শিবগঞ্জ থানার অফিসার ইনচার্জ গোলাম কিবরিয়া ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চাঁপাইনবাবগঞ্জ জেলা সদর হাসপাতালে পাঠানো হয়েছে। লাশের গলায় ইট ও বালুর বস্তা বাঁধা ছিল। ধারণা করা হচ্ছে, কয়েক দিন আগে কেউ হত্যা করে লাশ নদীতে ফেলে দিয়েছে। অভিযোগ পেলে আইনানুগ প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

ফেসবুকে আমরা

মন্তব্য করুন

guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

সর্বাাধিক পঠিত নিউজ

Scroll to Top