৩রা এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ২০শে চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ | ১৫ই শাওয়াল, ১৪৪৭ হিজরি

ইশরাক হোসেনকে মেয়র পদে দায়িত্ব না দেওয়ার প্রতিবাদে নগর ভবনে তালা, সন্ধ্যায় সংবাদ সম্মেলন

নিজস্ব প্রতিবেদক:

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র পদ নিয়ে চলমান অস্থিরতা ও দায়িত্ব হস্তান্তর ইস্যুতে আজ সন্ধ্যায় জরুরি সংবাদ সম্মেলনের আয়োজন করেছেন ইশরাক হোসেন। প্রেস ক্লাবের তৃতীয় তলায় অবস্থিত আব্দুস সালাম হলে সন্ধ্যা সাড়ে ছয়টায় তিনি বর্তমান পরিস্থিতি এবং নিজের অবস্থান গণমাধ্যমের সামনে তুলে ধরবেন বলে জানা গেছে।

ইতোমধ্যেই নগর ভবনের প্রধান ফটকে তালা ঝুলিয়ে দিয়েছেন ইশরাক হোসেনের সমর্থকরা। তারা ভবনের ৬৫টি স্থানে তালা লাগিয়ে কার্যত করপোরেশনের সব ধরনের সেবা কার্যক্রম বন্ধ করে দিয়েছেন। পরিস্থিতির প্রেক্ষিতে নগর ভবনে থাকা স্থানীয় সরকার বিভাগের কাজও বন্ধ রয়েছে।

তৃতীয় দিনের মতো ইশরাক হোসেনকে মেয়র হিসেবে দায়িত্ব না দেওয়ার প্রতিবাদে ‘ঢাকাবাসী’ ব্যানারে রাজপথে নেমেছেন তার অনুসারীরা। তারা বিক্ষোভ কর্মসূচি থেকে স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া এবং তার সচিব রেজাউল মাকছুদ জাহেদীকে নগর ভবনে অবাঞ্ছিত ঘোষণা করেছেন। একইসঙ্গে তাদের যে কোথায় পাওয়া যাবে, সেখানে প্রতিহত করারও হুমকি দিয়েছেন।

এই অচলাবস্থায় করপোরেশনের কর্মকর্তা-কর্মচারীরা কার্যত অঘোষিত ছুটিতে চলে গেছেন। কেউ নগর ভবনে প্রবেশ করতে পারছেন না। ফলে অফিস কার্যক্রম সম্পূর্ণভাবে বন্ধ হয়ে গেছে।

ফেসবুকে আমরা

মন্তব্য করুন

guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

সর্বাাধিক পঠিত নিউজ

Scroll to Top