২৭শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৩ই চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ | ৮ই শাওয়াল, ১৪৪৭ হিজরি

আওয়ামী লীগের নিবন্ধন স্থগিত, নির্বাচন থেকে বাদ পড়ার শঙ্কা

নিজস্ব প্রতিবেদক:
আওয়ামী লীগের নিবন্ধন স্থগিত থাকায় দলটি নির্বাচনে অংশ নিতে পারবে না বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার আবদুর রহমানেল মাছউদ। তিনি জানান, নির্বাচন কমিশন দলটির নিবন্ধন স্থগিত করেছে এবং এ সিদ্ধান্ত বাতিল বা প্রত্যাহার না হলে তারা নির্বাচনে অংশগ্রহণের সুযোগ পাবে না।

সোমবার সকালে রাজশাহী আঞ্চলিক লোক প্রশাসন কেন্দ্রে ভোটার তালিকা হালনাগাদ বিষয়ক এক কর্মশালায় এই মন্তব্য করেন তিনি। সেখানে তিনি বলেন, সরকার আওয়ামী লীগের রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ করেছে এবং দলটির নিবন্ধন স্থগিত রয়েছে। এ অবস্থায় নির্বাচন কমিশনের পক্ষ থেকে নির্বাচনে অংশ নেওয়ার অনুমতি দেওয়া সম্ভব নয়।

তিনি আরও জানান, দলটির নিবন্ধন স্থগিতাদেশ বাতিল না হলে নির্বাচন কমিশনের দিক থেকে তাদের জন্য কোনো সুযোগ নেই। আওয়ামী লীগ ছাড়া নির্বাচন কতটা গ্রহণযোগ্য হবে, এমন প্রশ্নের উত্তরে কমিশনার বলেন, এখনো সে বিষয়ে মন্তব্য করার সময় আসেনি এবং কমিশন প্রধান উপদেষ্টার নির্ধারিত সময় অনুযায়ী নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে।

কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নির্বাচন কমিশনার আবদুর রহমানেল মাছউদ এবং বিশেষ অতিথি ছিলেন ইসি সচিবালয়ের সিনিয়র সচিব আখতার আহমেদ। রাজশাহীর আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা দেলোয়ার হোসেন ও বিভাগীয় কমিশনার খোন্দকার আজিম আহমেদসহ অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তারা কর্মশালায় অংশ নেন।

সরকারের নিষেধাজ্ঞা অনুযায়ী, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে বিচার প্রক্রিয়া শেষ না হওয়া পর্যন্ত আওয়ামী লীগ কোনো রাজনৈতিক কার্যক্রম চালাতে পারবে না।

ফেসবুকে আমরা

মন্তব্য করুন

guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

সর্বাাধিক পঠিত নিউজ

Scroll to Top