৩রা এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ২০শে চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ | ১৫ই শাওয়াল, ১৪৪৭ হিজরি

“১৬ ঘণ্টার মধ্যে স্বস্তিদায়ক পরিবেশ তৈরির উদ্যোগ” — আশ্বাস ইশরাক হোসেনের

নিজস্ব প্রতিবেদক:

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) বাসিন্দাদের জন্য বিকালের মধ্যেই একটি স্বস্তিদায়ক পরিবেশ গড়ে তোলার প্রতিশ্রুতি দিয়েছেন বিএনপির নেতা ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন। শুক্রবার সকালে তার ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি এ আশ্বাস দেন।

ইশরাক হোসেন, যিনি বিএনপির চেয়ারপারসনের আন্তর্জাতিক সম্পর্কবিষয়ক সহায়ক কমিটির সদস্য, বলেন, “শপথ কেবল একটা ফরমালিটি। জনতার মেয়র হিসেবে আমার দায়িত্ব আগামী কুরবানির ঈদের আগে বর্জ্য ব্যবস্থাপনায় পর্যাপ্ত প্রস্তুতি নিশ্চিত করা। ঢাকাবাসীকে আশ্বস্ত করছি, উত্তরে মেয়র না আসা পর্যন্ত সেখানকার প্রশাসন ও পরিচ্ছন্নতাকর্মীদের সঙ্গে সমন্বয় করে দায়িত্ব পালনে আমি সহযোগিতা করব।”

তিনি আরও জানান, “দক্ষিণের সাবেক কাউন্সিলর ও বিগত নির্বাচনের প্রার্থীদের সঙ্গে সমন্বয় করে জোনভিত্তিক একটি মনিটরিং টিম গঠন করব এবং বিকালের মধ্যেই (১৬ ঘণ্টার মধ্যে) পরিবেশ স্বস্তিদায়ক করতে কার্যকর উদ্যোগ গ্রহণ করব। দক্ষিণের পরিচ্ছন্নতাকর্মীদের সঙ্গে আমি নিজেও থাকব।”

এর আগে বৃহস্পতিবার আদালত এক রায়ে জানান, ইশরাক হোসেনকে মেয়র হিসেবে শপথ নিতে আইনগত কোনো বাধা নেই। নির্বাচন কমিশনের গেজেট কার্যক্রম স্থগিত চেয়ে করা রিট খারিজের মাধ্যমে এই জটিলতা দূর হয়।

রায় প্রকাশের আগে টানা এক সপ্তাহের বেশি সময় ধরে নগর ভবনের সামনে অবস্থান কর্মসূচি চালিয়ে যান ইশরাকের সমর্থকরা। রায়ে সন্তুষ্ট হয়ে তারা ২৪ থেকে ৪৮ ঘণ্টার সময় বেঁধে দিয়ে আপাতত কর্মসূচি স্থগিত করেন।

ইশরাকের দাবি, তিনি বিএনপির প্রার্থী হওয়ায় বৈষম্যের শিকার হচ্ছেন। তবে জনতার ভোটে নির্বাচিত মেয়র হিসেবে তিনি জনগণের সেবা করতেই প্রস্তুত বলে জানান।

ফেসবুকে আমরা

মন্তব্য করুন

guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

সর্বাাধিক পঠিত নিউজ

Scroll to Top