২৬শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ | ১২ই চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ | ৭ই শাওয়াল, ১৪৪৭ হিজরি

নলছিটিতে ইয়াবা ও গাঁজাসহ নারী মাদক ব্যবসায়ী আটক

মোঃ নাঈম মল্লিক, ঝালকাঠি প্রতিনিধিঃ 

ঝালকাঠির নলছিটিতে অভিযান চালিয়ে ২৫ পিচ ইয়াবা ও ১০০ গ্রাম গাঁজাসহ এক নারী মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ। আটককৃতের নাম ইতি আক্তার রনজু (৩০)। তিনি নলছিটি পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের নাঙ্গুলী এলাকার বাসিন্দা। পিতার নাম নুরে আলম হাওলাদার, স্বামী মিরাজ মাঝি।

বৃহস্পতিবার (২৩ মে) বিকেলে বিশেষ অভিযানে তাকে আটক করা হয়। এ ঘটনায় নলছিটি থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ এর ৩৬(১) সারণির ১০(ক), ১৯(ক) ও ৪১ ধারায় মামলা (নং-৯, জি.আর নং-৮১) দায়ের করা হয়েছে।

পরে তাকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে বলে নিশ্চিত করেছেন নলছিটি থানার দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা মোঃ আব্দুস সালাম।

ফেসবুকে আমরা

মন্তব্য করুন

guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

সর্বাাধিক পঠিত নিউজ

Scroll to Top