২৬শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ | ১২ই চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ | ৭ই শাওয়াল, ১৪৪৭ হিজরি

শিবগঞ্জে সুবিধাবঞ্চিত ব্যক্তিদের মাঝে ঢেউটিন, শুকনো খাবার ও নগদ অর্থ সহায়তা বিতরণ

মোহাঃ রকিব উদ্দীন, চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি:

চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ উপজেলায় সুবিধাবঞ্চিত ও দুঃস্থ পরিবারের মাঝে ঢেউটিন, শুকনো খাবার ও নগদ অর্থ সহায়তা প্রদান করা হয়েছে।
মঙ্গলবার (২৭ মে ২০২৫) দুপুরে শিবগঞ্জ উপজেলা প্রশাসনের আয়োজনে এক অনুষ্ঠানের মাধ্যমে এই সহায়তা প্রদান করা হয়।

উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রশাসক জনাব মোঃ আব্দুস সামাদ। তিনি সুবিধাবঞ্চিত পরিবারের হাতে এসব সহায়তা তুলে দেন।

এই কর্মসূচির মাধ্যমে সমাজের অসহায় মানুষদের জীবনযাত্রা কিছুটা হলেও স্বাভাবিক করতে সহায়তা প্রদান করা হয়েছে বলে জানান উপজেলা প্রশাসন।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন শিবগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আজাহার আলী, উপজেলা সহকারী কমিশনার ভূমি তৌফিক আজিজ, উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসার মোঃ মিজানুর রহমান, উপজেলা সমাজসেবা অফিসার মো নুরুল ইসলাম, উপজেলা শিক্ষা অফিসার মো মুসাব্বির হোসেন খান, উপজেলা প্রকৌশলী মো হারুন- অর-রশিদ এবং বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি এবং গণ্যমান্য ব্যক্তিবর্গ।

উল্লেখ্য, মানবিক সহায়তার অংশ হিসেবে সরকার নির্ধারিত সময় অনুযায়ী এসব সামগ্রী বিতরণ কার্যক্রম চলমান থাকবে।

ফেসবুকে আমরা

মন্তব্য করুন

guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

সর্বাাধিক পঠিত নিউজ

Scroll to Top