২৮শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৪ই চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ | ৯ই শাওয়াল, ১৪৪৭ হিজরি

ভাঙ্গুড়ায় ট্রেনে কাটা পড়ে অজ্ঞাতনামা বৃদ্ধার মৃত্যু

খালিদ হোসেন হৃদয় ভাঙ্গুড়া পাবনা প্রতিনিধি:

পাবনার ভাঙ্গুড়া পৌর সদরের ম্যাটিয়াপুল ট্রেন লাইনে অজ্ঞাতনামা(৬০)এক বৃদ্ধা ট্রেনে কাটা পড়ে মৃত্যুবরণ করেছে। বৃহস্পতিবার(৫জুন)সকাল প্রায় সাড়ে ৯টার দিকে ঈশ্বরদী- ঢাকা রেলপথে ভাঙ্গুড়া পৌর সভারস্থ রেলের ২০নং ম্যাটিয়াপুল এলাকায় ষাটার্ধ এ অজ্ঞাত নামা বৃদ্ধা রাজশাহী- ঢাকাগামী ৭৫৩নং আন্তঃনগর সিল্কসিটি এক্সপ্রেস ট্রেনে কাটা পড়ে ঘটনা স্থলেই প্রাণ হারান।

এলাকাবাসী জানিয়েছেন,নিহত বৃদ্ধা বেশ কিছুদিন ধরে অন্যস্থান থেকে এসে ভারসাম্যহীন অবস্থায় ঘোরাফিরা করছিলেন। সিরাজগঞ্জ জি.আর.পি থানার উপ-পুলিশ পরিদর্শক তপন কুমার সরকার জানান,ঘটনা স্থলে থানা পুলিশ পাঠানো হয়েছে।লাশের সুরুতহাল করে ময়না তদন্তের জন্য মর্গে পাঠানো হবে।

ফেসবুকে আমরা

মন্তব্য করুন

guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

সর্বাাধিক পঠিত নিউজ

Scroll to Top