২৫শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ | ১১ই চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ | ৬ই শাওয়াল, ১৪৪৭ হিজরি

বগুড়ার করতোয়া নদী থেকে অজ্ঞাত পরিচয়ের এক যুবকের মরদেহ উদ্ধার

সজীব হাসান (বগুড়া) প্রতিনিধি:

বগুড়ায় করতোয়া নদী থেকে শনিবার (২১ জুন) দুপুর দেড়টার দিকে উপজেলার বেজোড়া এলাকার নদী থেকে স্থানীয়দের খবরে মরদেহটি উদ্ধার করে পুলিশ প্রাথমিকভাবে পুলিশ ধারণা করছেন মরদেহটি কোনো মানসিক ভারসাম্যহীন যুবক বা তরুণের হতে পারে। বগুড়া শাজাহানপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে জানান, স্থানীয়রা নদীতে একটি লাশ ভাসতে দেখে থানায় খবর দেয়।

পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশটি উদ্ধার করে। লাশটি পচে ফুলে যাওয়ায় শরীরে কোনো আঘাতের চিহ্ন আছে কিনা তা তাৎক্ষণিকভাবে বোঝা যাচ্ছে না। এ ছাড়া বয়সও অনুমান করা কষ্টকর। তবে মনে হচ্ছে বয়স ২০ থেকে ২৫ বছর হবে। ওসি শফিকুল ইসলাম জানান প্রাথমিকভাবে ধারণা করছেন, মৃত যুবক একজন মানসিক ভারসাম্যহীন ব্যক্তি ছিলেন।

লাশের ময়নাতদন্তের জন্য শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন হাতে পেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে বলে জানিয়েছে পুলিশ। পুলিশের পক্ষ থেকে নিহতের পরিচয় জানার চেষ্টা চলছে।

ফেসবুকে আমরা

মন্তব্য করুন

guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

সর্বাাধিক পঠিত নিউজ

Scroll to Top