২৫শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ | ১১ই চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ | ৬ই শাওয়াল, ১৪৪৭ হিজরি

ঘোড়াঘাটে আম গাছ থেকে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার

আহসান হাবিব রিয়ন, ঘোড়াঘাট (দিনাজপুর) প্রতিনিধি:

দিনাজপুরের ঘোড়াঘাটে একটি আম গাছ থেকে এক যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। রবিবার (২২ জুন) সকাল সাড়ে ৮টার দিকে উপজেলার ৪ নং ইউনিয়নের পাটশাও গ্রামে এই ঘটনাটি ঘটে।

নিহত যুবক হলেন, গাইবান্ধা জেলার পলাশবাড়ী উপজেলার কাশিয়াবাড়ী মৃত আব্দুস সালাম এর ছেলে মজনু মিয়া (২৮)।

স্থানীয় ও পরিবারের লোকজন জানায়, মৃত ব্যক্তি ৭ বছর পূর্বে এখানে বিবাহ করে শ্বশুরবাড়িতে থাকতেন। সে পেশায় একজন গাড়ি চালকের সহযোগী আবার কখনও রাজমিস্ত্রী হিসেবে কাজ করতেন। পরিবারের লোকজন বলছেন সে মাদকাসক্ত ছিল। গতকাল দুপুরে পর থেকে বিভিন্ন এলাকায় ঘোরাফেরা করেছে, রাত দশটায় পরে স্ত্রী ও ছেলের সাথে ঘুমিয়ে পড়ে। রাতে যেকোনো সময় সেই সকলের অজান্তে বাড়ির সামনে আম গাছে উঠে গাছের ডালের সাথে ওড়না পেচিয়ে গলায় ফাঁস দেয়। ভোর বেল শাশুড়ি বাড়ি থেকে বের হওয়ার সময় গেটের সামনে আম গাছের সাথে জামাইকে ফাঁসিতে ঝুলন্ত অবস্থায় দেখতে পায় পরে চিৎকার দিলে এলাকাবাসীর মাধ্যমে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহটি উদ্ধার করে।

ঘোড়াঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল হক জানান, প্রাথমিকভাবে এটি আত্মহত্যা বলে ধারণা করা হচ্ছে। পরিবারের লোকজনকে খবর দেওয়া হয়েছে। তারা আসলে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

ফেসবুকে আমরা

মন্তব্য করুন

guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

সর্বাাধিক পঠিত নিউজ

Scroll to Top