৬ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৩শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ | ১৮ই শাবান, ১৪৪৭ হিজরি

বাংলাদেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ ৩০ বিলিয়ন ডলার

নিজস্ব প্রতিনিধি:

বাংলাদেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ বুধবার (১৬ জুলাই) ৩০.০২ বিলিয়ন মার্কিন ডলারে পৌঁছেছে। বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র ও নির্বাহী পরিচালক মো. আরিফ হোসেন খান এ তথ্য নিশ্চিত করেছেন। আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) বিপিএম-৬ পদ্ধতিতে হিসাব করলে বর্তমান রিজার্ভের পরিমাণ দাঁড়ায় ২৪.৯৯ বিলিয়ন ডলার।

কেন্দ্রীয় ব্যাংকের সর্বশেষ তথ্য অনুযায়ী, ১৬ জুলাই পর্যন্ত গ্রস রিজার্ভের পরিমাণ ৩০,০২৬.৬২ মিলিয়ন ডলার এবং বিপিএম-৬ পদ্ধতিতে নিট রিজার্ভ ২৪,৯৯৫.৪৫ মিলিয়ন ডলার। গত মে-জুন মাসে এশিয়ান ক্লিয়ারিং ইউনিয়নের (আকু) ২০১.৯৪৫ মিলিয়ন ডলার পরিশোধের পর ৭ জুলাই রিজার্ভ কিছুটা কমে গিয়েছিল।

বাংলাদেশ ব্যাংকের তথ্য বিশ্লেষণে দেখা যায়, গত এক মাসে রিজার্ভের অবস্থান ওঠানামা করেছে। ২ জুলাই বিপিএম-৬ পদ্ধতিতে রিজার্ভ ছিল ২৬,৬৮.৬৯ মিলিয়ন ডলার, ৩০ জুনে ২৬,৬৬.৩৬ মিলিয়ন ডলার এবং ২৯ জুনে ২০,৩১.৯৮ মিলিয়ন ডলার। ২৫ জুন নিট রিজার্ভের পরিমাণ ছিল ২২,৬৫.২৩ মিলিয়ন ডলার।

উল্লেখ্য, আইএমএফের বিপিএম-৬ পদ্ধতিতে নিট রিজার্ভ হিসাব করতে মোট রিজার্ভ থেকে স্বল্পমেয়াদি দায় বাদ দেওয়া হয়। বৈদেশিক মুদ্রার রিজার্ভ বৃদ্ধি দেশের অর্থনৈতিক সচ্ছলতার ইতিবাচক ইঙ্গিত হিসেবে বিবেচিত হচ্ছে বলে অর্থনীতিবিদরা মন্তব্য করেছেন।

ফেসবুকে আমরা

মন্তব্য করুন

guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

সর্বাাধিক পঠিত নিউজ

Scroll to Top