৩১শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৭ই চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ | ১২ই শাওয়াল, ১৪৪৭ হিজরি

এনসিপি থেকে বহিষ্কার মাহিন সরকার, ডাকসু নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে ফরম সংগ্রহ

নিজস্ব প্রতিনিধি:

জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) তার যুগ্ম সদস্য সচিব মাহিন সরকারকে দল থেকে বহিষ্কার করেছে। সোমবার (১৮ আগস্ট) দলের যুগ্ম সদস্য সচিব (দপ্তর) সালেহ উদ্দিন সিফাত স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ সিদ্ধান্তের কথা জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, মাহিন সরকার গুরুতর দলীয় শৃঙ্খলা ভঙ্গ করায় তাকে দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। এনসিপির আহ্বায়ক মো. নাহিদ ইসলাম ও সদস্য সচিব আখতার হোসেনের নির্দেশে তাকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত দল থেকে বহিষ্কার করা হয়েছে। এই সিদ্ধান্ত সোমবার থেকে কার্যকর হয়েছে।

উল্লেখ্য, মাহিন সরকার সোমবার দুপুরে স্বতন্ত্র প্রার্থী হিসেবে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে জিএস পদে মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন। তার এই সিদ্ধান্তই দলের শৃঙ্খলা ভঙ্গের কারণ বলে বিবেচিত হয়েছে।

ফেসবুকে আমরা

মন্তব্য করুন

guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

সর্বাাধিক পঠিত নিউজ

Scroll to Top