৩১শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৭ই চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ | ১২ই শাওয়াল, ১৪৪৭ হিজরি

দীঘিনালায় হেফাজতে ইসলামের আংশিক কমিটি গঠন

মোঃ হাচান আল মামুন, দীঘিনালা (খাগড়াছড়ি) প্রতিনিধি:

দেশের অন্যতম বৃহৎ ধর্মীয় ও অরাজনৈতিক সংগঠন হেফাজতে ইসলাম বাংলাদেশ-এর দীঘিনালা উপজেলা শাখার নতুন আংশিক কমিটি গঠিত হয়েছে।

বৃহস্পতিবার (২১ আগস্ট) সকাল ১০টায় উপজেলার বেলছড়ি মাদ্রাসার হলরুমে কাউন্সিল অধিবেশন অনুষ্ঠিত হয়। পবিত্র কুরআন তেলাওয়াতের মধ্য দিয়ে শুরু হওয়া এ অধিবেশন পরিচালনা করেন কাউন্সিল বাস্তবায়ন কমিটির প্রধান সমন্বয়ক মাওলানা ইলিয়াস। সঞ্চালনায় ছিলেন মাওলানা হামিদুল্লাহ নোমান।

কাউন্সিলে প্রধান অতিথি ছিলেন হেফাজতে ইসলাম বাংলাদেশ খাগড়াছড়ি জেলা শাখার সভাপতি মাওলানা ক্বারি ওসমান গনী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা শাখার সাধারণ সম্পাদক মাওলানা মুফতি শামিম হোসাইন ফারুকী, সাংগঠনিক সম্পাদক মাওলানা জামালুল হাসান ও অর্থ সম্পাদক মাওলানা ক্বারি নাছির উদ্দীন।

আলোচনা ও পরামর্শ শেষে সর্বসম্মতিক্রমে মাওলানা ইলিয়াসকে সভাপতি, মাওলানা হামিদুল্লাহ নোমানকে সাধারণ সম্পাদক এবং মাওলানা রুহুল আমিনকে সাংগঠনিক সম্পাদক মনোনীত করে দীঘিনালা উপজেলা শাখার আংশিক কমিটি ঘোষণা করা হয়।

ফেসবুকে আমরা

মন্তব্য করুন

guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

সর্বাাধিক পঠিত নিউজ

Scroll to Top