৪ঠা ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ | ২১শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ | ১৬ই শাবান, ১৪৪৭ হিজরি

‘মঞ্চ ৭১’র অনুষ্ঠানে উত্তেজনা: হাসিনার দোসর লতিফ সিদ্দিকীসহ কয়েকজন আটক

নিজস্ব প্রতিনিধি:

মুক্তিযোদ্ধাদের নতুন প্ল্যাটফর্ম ‘মঞ্চ ৭১’ আয়োজিত এক অনুষ্ঠানে ব্যাপক উত্তেজনার পর পুলিশ সাবেক মন্ত্রী লতিফ সিদ্দিকীসহ বেশ কয়েকজনকে আটক করেছে। বৃহস্পতিবার দুপুরে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে (ডিআরইউ) এ ঘটনা ঘটে। ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার হাফিজ আল আসাদ আটকের বিষয়টি নিশ্চিত করে জানান, আটকদের শাহবাগ থানায় নেওয়া হয়েছে।

‘মঞ্চ ৭১’ এর আয়োজনে ‘আমাদের মহান স্বাধীনতাযুদ্ধ এবং বাংলাদেশের সংবিধান’ শীর্ষক গোলটেবিল বৈঠকে প্রধান অতিথি হিসেবে গণফোরামের সাবেক সভাপতি ড. কামাল হোসেনের উপস্থিত থাকার কথা থাকলেও তিনি dঅনুষ্ঠানে আসেননি। অনুষ্ঠানে বক্তব্য রাখার সময় ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের অধ্যাপক শেখ হাফিজুর রহমান কার্জন অভিযোগ করেন, “দেশের সংবিধানকে ছুড়ে ফেলার পাঁয়তারা করা হচ্ছে। এর পেছনে রয়েছে জামায়াত শিবির ও জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)।”

অধ্যাপক কার্জনের বক্তব্য শেষ হওয়ার পরেই একদল ব্যক্তি মিছিল নিয়ে ডিআরইউ মিলনায়তনে প্রবেশ করে। তারা ‘জুলাইয়ের হাতিয়ার, গর্জে উঠুক আরেকবার’, ‘লীগ ধর, জেলে ভর’ এর মতো স্লোগান দিতে থাকে। একপর্যায়ে তারা গোলটেবিল আলোচনার ব্যানার ছিঁড়ে ফেলে এবং আলোচনায় অংশ নেওয়া ব্যক্তিদের অবরুদ্ধ করে রাখে। দুপুর সোয়া বারোটার দিকে পুলিশের একটি দল ঘটনাস্থলে এলে তারা লতিফ সিদ্দিকী, অধ্যাপক শেখ হাফিজুর রহমানসহ অন্তত ১৫ জনকে পুলিশের হাতে তুলে দেয়।

উল্লেখ্য, এই ঘটনায় আটকদের মধ্যে আওয়ামী লীগের একাধিক নেতাও রয়েছেন বলে জানা গেছে। পুলিশ এই ঘটনার তদন্ত করছে এবং আটককৃতদের সম্পর্কে তথ্য অনুসন্ধান করছে।

ফেসবুকে আমরা

মন্তব্য করুন

guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

সর্বাাধিক পঠিত নিউজ

Scroll to Top