৩১শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৭ই চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ | ১২ই শাওয়াল, ১৪৪৭ হিজরি

ভোলায় নিষিদ্ধ ছাত্রলীগ নেতার রক্তাক্ত মরদেহ উদ্ধার

মোহাম্মদ নয়ন তজুমদ্দিন, ভোলা প্রতিনিধি:

ভোলা সদর উপজেলা শাখার নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের সিনিয়র সহ-সভাপতি মো. সাইফুল্লাহ আরিফের (৩০) রক্তাক্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

শনিবার (৩০ আগস্ট) সকাল ৯টার দিকে ভোলা পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের কালিবাড়ি রোডের মসজিদ-ই নববীর পাশে ও নিজ বসতবাড়ির সামনে থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
আরিফ ওই এলাকার বাসিন্দা মো. বশির উদ্দিন মাস্টার ও রাবেয়াবসরী দম্পতির একমাত্র ছেলে ছিলেন।

নিহতের বাবা বশির উদ্দিন অভিযোগ করে বলেন, ‘রাতে আরিফ তার নিজ কক্ষে ঘুমিয়ে ছিল। ভোরে ফজরের নামাজ পড়তে বের হওয়ার সময় দেখি বাসার কেচিগেটের সামনে ছেলের রক্তাক্ত মরদেহ পড়ে আছে। আমার একমাত্র ছেলেকে কুপিয়ে হত্যা করা হয়েছে। আমি এর বিচার চাই।’
নিহতের মা রাবেয়া বসরী জানান, রাত ১টার দিকে আরিফ অসুস্থতার কথা বলে পানি চান। পানি খেয়ে ঘুমিয়ে পড়লেও ভোরে তার বাবার চিৎকার শুনে তিনি ছেলের মরদেহ দেখতে পান।

এদিকে ভোলা সদর মডেল থানার ওসি (তদন্ত) শংকর তালুকদার জানান, খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে সদর হাসপাতালে নিয়ে যায়। সুরতহাল রিপোর্টে নিহতের মাথা ও শরীরে আঘাতের চিহ্ন পাওয়া গেছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে এটি হত্যাকাণ্ড। অভিযোগ পাওয়া গেলে আইনি ব্যবস্থা নেওয়া হবে।

ফেসবুকে আমরা

মন্তব্য করুন

guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

সর্বাাধিক পঠিত নিউজ

Scroll to Top