১২ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৭শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ | ২৩শে রমজান, ১৪৪৭ হিজরি

হাইকোর্টের রায় স্থগিত: ৯ সেপ্টেম্বর ডাকসু নির্বাচন অনুষ্ঠানে বাধা নেই

নিজস্ব প্রতিনিধি:

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচন নিয়ে হাইকোর্টের স্থগিতাদেশ চেম্বার আদালত স্থগিত করেছেন। সোমবার দেওয়া এই আদেশের ফলে আগামী ৯ সেপ্টেম্বর ডাকসু নির্বাচন অনুষ্ঠানে কোনো বাধা নেই বলে জানা গেছে।

এর আগে হাইকোর্ট এক রিট আবেদনের প্রেক্ষিতে ডাকসু নির্বাচন ৩০ অক্টোবর পর্যন্ত স্থগিত করেছিলেন। বিচারপতি হাবিবুল গণির নেতৃত্বাধীন হাইকোর্ট বেঞ্চে ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোট মনোনীত ছাত্র শিবির সমর্থিত প্যানেলের জিএস প্রার্থী এস এম ফরহাদের প্রার্থিতার বৈধতা চ্যালেঞ্জ করে দায়ের করা রিটের শুনানিতে সেই আদেশ দেওয়া হয়েছিল।

চেম্বার আদালতের শুনানিতে রিটের পক্ষে শুনানি করেন ব্যারিস্টার জ্যোতির্ময় বড়ুয়া, অন্যদিকে ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের পক্ষে শুনানি করেন আইনজীবী মোহাম্মদ শিশির মনির। হাইকোর্ট তার রায়ে রিট আবেদনকারীকে শিবির প্যানেলের জিএস প্রার্থী ফরহাদের বিরুদ্ধে সব ধরনের প্রমাণসহ নির্বাচনি ট্রাইবুনালে অভিযোগ করতে এবং ট্রাইবুনালকে অভিযোগ গ্রহণ করে সব পক্ষের শুনানি নিয়ে আগামী ৩০ অক্টোবরের মধ্যে প্রতিবেদন দিতে নির্দেশ দিয়েছিলেন।

ঘোষিত তফসিল অনুযায়ী, ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের কেন্দ্রীয় কমিটি ও হল সংসদগুলোর নির্বাচন আগামী ৯ সেপ্টেম্বর অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। চেম্বার আদালতের সর্বশেষ আদেশে সেই নির্ধারিত তারিখেই নির্বাচন অনুষ্ঠানের পথ পরিস্কার হয়েছে।

ফেসবুকে আমরা

মন্তব্য করুন

guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

সর্বাাধিক পঠিত নিউজ

Scroll to Top