৬ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৩শে চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ | ১৮ই শাওয়াল, ১৪৪৭ হিজরি

শেখ হাসিনা পরাশক্তির পরোয়া করেন না: ওবায়দুল কাদের

শেখ হাসিনা কোনো পরাশক্তিকে পরোয়া করেন না। তাকে কেউ নিয়ন্ত্রণ করতে পারে না। যত ষড়যন্ত্র হোক, বিদেশি শক্তির চাপ আসুক- সংবিধানের বাইরে যাবে না আওয়ামী লীগ।

প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে প্রতিবেশী দেশ নিয়ন্ত্রণ করে– বিএনপির এমন বক্তব্যের জবাবে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের এসব কথা বলেন।

আজ শুক্রবার রাজধানীর তেজগাঁওয়ে ঢাকা জেলা আওয়ামী লীগ কার্যালয়ে শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় তিনি এ কথা বলেন।

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, মির্জা ফখরুল ইসলাম আলমগীর ২৮ অক্টোবর পালিয়ে গিয়ে বেসামাল হয়ে আওয়ামী লীগকে আক্রমণ করছেন। 

বিএনপির প্রতিষ্ঠাতা ও প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমান ৬২ হাজার নেতাকর্মীদের জেলে দিয়েছিলেন মন্তব্য করে ওবায়দুল কাদের বলেন, তিন হাজার সরকারি অফিসারকে গুম করে হত্যা করেছেন জিয়া।

আওয়ামী লীগ নেতাকর্মীদেরকে ঘরের ভিতর ঘর না করার আহ্বান জানিয়ে তিনি বলেন, গত নির্বাচনে ৭৫ জন এমপি মনোনয়ন পাননি। এটা শাস্তি। অন্যায় করলে ছাড় নেই।

ফেসবুকে আমরা

মন্তব্য করুন

guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

সর্বাাধিক পঠিত নিউজ

Scroll to Top