১৭ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ | ৪ঠা ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ | ২৯শে শাবান, ১৪৪৭ হিজরি

ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইস নিহত, এটা কি দূঘর্টনা নাকি গুপ্তহত্যা?

হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি, পররাষ্ট্রমন্ত্রী হোসেইন আমির-আব্দুল্লাহিয়ানসহ অন্যান্য আরোহী নিহত হয়েছেন। এ ঘটনায় প্রেসিডেন্ট সহ অন্যান্য সহযাত্রীদের মরদেহ উদ্ধার করা হয়েছে। তাদের মরদেহগুলো তাবরিজ শহরে নিয়ে যাওয়া হচ্ছে। ইরানি রেড ক্রিসেন্ট সোসাইটির (আইআরসিএস) বরাতে ইরানের আধা-সরকারি বার্তা সংস্থা তাসনিম নিউজ এ তথ্য নিশ্চিত করেছে।

আইআরসিএস প্রধান পীর-হোসেন কৌলিভান্দ সোমবার (২০ মে) সকালে বলেন, কুয়াশা ও বৃষ্টি সত্ত্বেও রাতভর প্রেসিডেন্টের হেলিকপ্টারে তল্লাশি অভিযান অব্যাহত ছিল। একটি ইরানি ড্রোন হেলিকপ্টারটির ধ্বংসাবশেষের অবস্থান শনাক্ত করার পর উদ্ধারকারী দলকে দুর্ঘটনাস্থলে পাঠানো হয়।

তিনি জানান, হেলিকপ্টারে থাকা সব আরোহীর মরদেহ অ্যাম্বুলেন্সে করে সরিয়ে নেওয়া হয়েছে এবং সেগুলো তাবরিজে নিয়ে যাওয়া হচ্ছে।

এ ঘটনায় বিশ্বজুড়ে শোকের ছায়া নেমে এসেছে। পাশাপাশি এটা কি দূঘর্টনা নাকি গুপ্তহত্যা এ নিয়ে বেশ কৌতুহল দেখা দিচ্ছে। গত কয়েকমাস যাবত ফিলিস্তিনে ইসরাঈলের বর্বোরোচিত হামলার ঘটনায় ইরানের প্রেসিডেন্ট সরব ছিলেন।

এর আগে, রোববার আজারবাইজানের সীমান্তের কাছে দুটি বাঁধ উদ্বোধন করেন প্রেসিডেন্ট রাইসি। এরপর হেলিকপ্টারে চড়ে ইরানের উত্তর-পশ্চিমের তাবরিজ শহরের দিকে যাচ্ছিলেন তিনি। তার সঙ্গে পররাষ্ট্রমন্ত্রী হোসেইন আমির-আব্দুল্লাহিয়ানসহ আরও বেশ কয়েকজন কর্মকর্তা ছিলেন। তাবরিজ থেকে ৫০ কিলোমিটার দূরে দুর্ঘটনার কবলে পড়ে তাদের বহনকারী হেলিকপ্টারটি।

প্রেসিডেন্টের বহরে মোট তিনটি হেলিকপ্টার ছিল। অন্য দুটি হেলিকপ্টার নিরাপদে অবতরণ করলেও ইব্রাহিম রাইসিকে বহনকারী হেলিকপ্টারটি বিধ্বস্ত হয়। নিরাপদে ফেরা হেলিকপ্টারে ছিলেন ইরানের জ্বালানি মন্ত্রী আলী আকবর মেহরাবিয়ান এবং আবাসন ও পরিবহনমন্ত্রী মেহরদাদ বজরপাশ।

guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

এই বিভাগের আরও খবর

নবীন-প্রবীণের সমন্বয়ে বিএনপির নতুন মন্ত্রিসভা গঠনের ইঙ্গিত মেজর হাফিজের

নিজস্ব প্রতিনিধি: বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-র নতুন মন্ত্রিসভা নবীন ও প্রবীণ নেতাদের সমন্বয়ে গঠিত হবে বলে জানিয়েছেন দলের জাতীয় স্থায়ী কমিটির সদস্য ও ভোলা-৩ আসনে

জামায়াতের আমির ডা. শফিকুর রহমানের সঙ্গে তারেক রহমানের সৌজন্য সাক্ষাৎ

নিজস্ব প্রতিনিধি: বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান-এর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। আজ সন্ধ্যা ৭টায় বসুন্ধরায় অবস্থিত জামায়াত আমিরের কার্যালয়ে

কুমিল্লা-৪ আসনে এগিয়ে শাপলা কলি, বেসরকারিভাবে নির্বাচিত হাসনাত আবদুল্লাহ

নিজস্ব প্রতিনিধি:কুমিল্লা-৪ (দেবিদ্বার) আসনের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোটগণনা শেষে ১১৬টি কেন্দ্রের ফলাফল জানা গেছে। প্রাপ্ত ফলাফলে শাপলা কলি প্রতীকের প্রার্থী হাসনাত আবদুল্লাহ ১ লাখ

ঠাকুরগাঁওয়ে নিজ কেন্দ্রে ভোট দিলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর

নিজস্ব প্রতিনিধি:আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নিজ শহর ঠাকুরগাঁওয়ের সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় ভোটকেন্দ্রে ভোট দিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বৃহস্পতিবার সকাল ৮টা

Scroll to Top