২২শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ | ৮ই চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ | ৩রা শাওয়াল, ১৪৪৭ হিজরি

২৫ সেকেন্ডে হাতুড়ির দিয়ে ২৩ বার আঘাত করা ইকবালের হত্যাকারী রতন গ্রেপ্তার

নিজস্ব প্রতিনিধি:

বগুড়ায় পেট্রলপাম্প কর্মকর্তা ইকবাল হোসেনকে হাতুড়ি দিয়ে পিটিয়ে হত্যার ঘটনায় রাকিবুল ইসলাম ওরফে রতনকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। রবিবার (৭ সেপ্টেম্বর) রাত ৯টার দিকে গাজীপুরের কালিয়াকৈর উপজেলার মৌচাক এলাকা থেকে তাকে আটক করা হয়। রাকিবুল শাজাহানপুর উপজেলার নিশ্চিন্তপুর গ্রামের বাসিন্দা।

পুলিশ জানায়, হত্যার সিসিটিভি ফুটেজ সংগ্রহ করা হয়েছে। সেখানে দেখা যায়, ঘুমন্ত ইকবালকে হাতুড়ি দিয়ে পরপর ২৩ বার আঘাত করা হয় এবং পুরো ঘটনা ঘটে মাত্র ২৫ সেকেন্ডের মধ্যে। ইকবালের মৃত্যু নিশ্চিত হওয়ার পর রাকিবুল পালিয়ে যায়।

জেলা ডিবির ওসি ইকবাল বাহার জানান, তেল চুরি নিয়ে মিথ্যা অভিযোগে মারধরের প্রতিশোধ নিতে রাকিবুল এই হত্যাকাণ্ড ঘটায়। হত্যার পর বগুড়া থেকে পালিয়ে কালিয়াকৈরে গিয়ে আত্মগোপন করে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে রাকিবুল হত্যার দায় স্বীকার করেছে।

এর আগে শনিবার (৬ সেপ্টেম্বর) গভীর রাতে শহরের দত্তবাড়ি এলাকার শতাব্দী ফিলিং স্টেশনের অফিসকক্ষে এ হত্যাকাণ্ড ঘটে। পরদিন সকাল সাড়ে ১০টার দিকে পুলিশ মরদেহ উদ্ধার করে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠায়। এ ঘটনায় একটি মামলা দায়ের করা হয়েছে।

ফেসবুকে আমরা

মন্তব্য করুন

guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

সর্বাাধিক পঠিত নিউজ

Scroll to Top