৪ঠা ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ | ২১শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ | ১৬ই শাবান, ১৪৪৭ হিজরি

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় জাকসু নির্বাচনের ফলাফল আজ সন্ধ্যায়

নিজস্ব প্রতিনিধি:

শুক্রবার (১২ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে নির্বাচন কমিশনের কার্যালয় থেকে জানানো হয়েছে, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের হল সংসদের ভোট গণনা এখনও চলমান।

বিশ্ববিদ্যালয়ে মোট ২১টি হল রয়েছে। এর মধ্যে ১১টি ছেলেদের এবং ১০টি মেয়েদের হল। এখনো চারটি হলের ভোট গণনা শেষ হয়নি। নির্বাচন কমিশনের ধারণা অনুযায়ী দুপুরের মধ্যে হল সংসদের ফলাফল ঘোষণা করা সম্ভব হবে। এর পরপরই শুরু হবে কেন্দ্রীয় সংসদের ভোট গণনা।

ম্যানুয়াল পদ্ধতিতে ভোট গণনার কারণে পুরো প্রক্রিয়া শেষ করতে সময় বেশি লাগছে। নির্বাচন সংশ্লিষ্টরা ধারণা করছেন, আজ সন্ধ্যার পর জাকসু নির্বাচনের চূড়ান্ত ফলাফল প্রকাশ করা হবে।

এর আগে, বৃহস্পতিবার সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। যদিও ওএমআর পদ্ধতিতে ভোট গণনার পরিকল্পনা ছিল, ছাত্রদলসহ কয়েকটি প্যানেলের আপত্তির কারণে তা ম্যানুয়ালি করা হচ্ছে। এ কারণেই ১৭ ঘণ্টা পার হয়ে গেলেও এখনো হল সংসদের ভোট গণনা শেষ করতে পারেনি নির্বাচন কমিশন।

ফেসবুকে আমরা

মন্তব্য করুন

guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

সর্বাাধিক পঠিত নিউজ

Scroll to Top