৪ঠা ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ | ২১শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ | ১৬ই শাবান, ১৪৪৭ হিজরি

ভুয়া জুলাই শহীদ ও যোদ্ধাদের নাম তালিকা থেকে বাদ দিয়ে গেজেট প্রকাশের ঘোষণা

নিজস্ব প্রতিনিধি:

ভুয়া হিসেবে প্রমাণিত হলে জুলাই শহীদ ও জুলাই যোদ্ধাদের নাম তালিকা থেকে বাদ দিয়ে নতুন গেজেট প্রকাশ করা হবে এবং এ ঘটনায় জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়।

মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) এক ব্যাখ্যায় মন্ত্রণালয় জানায়, সম্প্রতি কিছু গণমাধ্যমে ভুয়া জুলাই শহীদ ও জুলাই যোদ্ধা শিরোনামে সংবাদ প্রকাশিত হয়েছে, যা মন্ত্রণালয়ের নজরে এসেছে।

মন্ত্রণালয় জানায়, স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে প্রাপ্ত এমআইএসভুক্ত তালিকা অনুযায়ী জুলাই শহীদ ও জুলাই যোদ্ধাদের নাম গেজেট আকারে প্রকাশ করা হয়েছে। যেসব ভুয়া নাম অন্তর্ভুক্ত হয়েছিল, সেগুলো যাচাই-বাছাই করে ইতোমধ্যে তালিকা থেকে বাদ দিয়ে গেজেট প্রকাশ করা হয়েছে এবং এ প্রক্রিয়া অব্যাহত রয়েছে।

গণমাধ্যমে প্রকাশিত ভুয়া নামগুলোও যাচাই-বাছাই করছে জুলাই গণঅভ্যুত্থান অধিদপ্তর। যাচাই শেষে যদি কোনো নাম ভুয়া প্রমাণিত হয়, তা তালিকা থেকে বাদ দেওয়া হবে এবং সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

মন্ত্রণালয় আরও জানায়, জুলাই শহীদ ও জুলাই যোদ্ধাদের সঠিক তালিকা প্রণয়নে তারা সম্পূর্ণভাবে প্রতিশ্রুতিবদ্ধ।

ফেসবুকে আমরা

মন্তব্য করুন

guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

সর্বাাধিক পঠিত নিউজ

Scroll to Top