৪ঠা ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ | ২১শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ | ১৬ই শাবান, ১৪৪৭ হিজরি

লালমনিরহাটে বিদ্যুৎ শক খেয়ে এক অটো চালকের মৃত্যু

রবিউল ইসলাম বাবুল, লালমনিরহাট প্রতিনিধিঃ

লালমনিরহাটের আদিতমারীতে বিদ্যুৎ শক হয়ে সোরত আলী (৫৫) নামের এক অটো চালকের মৃত্যু হয়েছে।  শনিবার (২০সেপ্টেম্বর) সকালে নিজবাড়ীর উঠান থেকে অটোরিকশা চার্জ থেকে খুলতে গেলে ঘটনাটি ঘটে।

পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানাগেছে, সোরত আলী আদিতমারী উপজেলার মিলন বাজার খারুভাঞ্জ এলাকার মৃত বেলাল হোসেনের বড় ছেলে ।

সোরত আলী পেশায় একজন অটো চালক,তিনি প্রতিদিন অটো চালার পর বাড়ীতে ফিরে, অটো চার্জে দেন। প্রতিদিনের মতো সোরত আলী সকাল ৯ টায় তার নিজ বাড়ীতে অটোচার্জ থেকে খোলার সময় অসাবধানতার বশতঃ তার হাতে বিদ্যুৎ শক লাগলে সে মাটিতে পরে যায়।

পাশেঁ দাঁড়িয়ে থাকা তার স্ত্রী মন্জুয়ারা তার অবস্থা দেখে চিৎকার চেঁচামেচি শুরু করে তার চিৎকারে পাঁশের লোকজন ছুটে এসে তৎক্ষনাৎ সোরত কে আদিতমারী উপজেলা স্বাস্থ কমপ্লেক্স এ নিয়ে গেলে, কর্তব্যরত ডাক্তার সোরত আলী কে পরিক্ষা করে মৃত ঘোষনা করেন।

এ ব্যাপারে আদিতমারী থানার অফিসার ইনচার্জ  আলী আকবর সাথে মুঠোফোনে আলোচনা হলে তিনি আমার বাংলাদেশ সাংবাদিক কে ঘটনার সত্যতা স্বীকার করে বলেন সৃষ্ট ঘটনায় আদিতমারী থানায় একটি ইউ,ডি, মামলা হয়েছে।

ফেসবুকে আমরা

মন্তব্য করুন

guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

সর্বাাধিক পঠিত নিউজ

Scroll to Top