২১শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ | ৭ই চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ | ২রা শাওয়াল, ১৪৪৭ হিজরি

লালমনিরহাট জেলা পুলিশ কর্তৃক পৃথক পৃথক বিশেষ অভিযান পরিচালনাকালীন ০৬ (ছয়) কেজি ৯০০ (নয়শত) গ্রাম মাদকদ্রব্য গাঁজা’সহ ০৩ জন মাদক কারবারি গ্রেফতার

মোঃ সাজেল রানা, ভ্রাম্যমাণ প্রতিনিধি:

লালমনিরহাট জেলার সুযোগ্য পুলিশ সুপার জনাব মোঃ তরিকুল ইসলাম মহোদয়ের সার্বিক দিক নির্দেশনায়, ০১।  ১৯/০৯/২০২৫ ইং তারিখ লালমনিরহাট থানা, লালমনিরহাট কর্তৃক মাদক বিরোধী অভিযান পরিচালনাকালে লালমনিরহাট জেলার লালমনিরহাট থানাধীন ৮নং গোকুন্ডা ইউনিয়নের পূর্ব দালাল পাড়া মৌজাস্থ তিস্তা সড়ক সেতুর উত্তর পাশে তিস্তা টোল প্লাজা ও পুলিশ চেকপোস্টের সামনে রংপুর টু লালমনিরহাট/কুড়িগ্রামগামী হাইওয়ে রাস্তার উপর হতে আসামী ০১। মোঃ শাহজালাল (২৫)-কে গ্রেফতার ও মাদক বহন কাজে ব্যবহৃত ০১টি মোটরসাইকেল সহ ০১ (এক) কেজি ৯০০ (নয়শত) গ্রাম মাদকদ্রব্য গাঁজা উদ্ধার করা হয়।

০২। ইং ১৯/০৯/২০২৫ তারিখ লালমনিরহাট থানা, লালমনিরহাট কর্তৃক মাদক বিরোধী অভিযান পরিচালনাকালে লালমনিরহাট জেলার লালমনিরহাট থানাধীন ৮নং গোকুন্ডা ইউনিয়নের পূর্ব দালাল পাড়া মৌজাস্থ তিস্তা সড়ক সেতুর উত্তর পাশে তিস্তা টোল প্লাজা ও পুলিশ চেকপোস্টের সামনে রংপুর টু লালমনিরহাট/কুড়িগ্রামগামী হাইওয়ে রাস্তার উপর হতে আসামী ১। মোঃ জালাল উদ্দিন (৪৫), ২। মোঃ মাসুদ রানা (২২)-দ্বয়কে গ্রেফতার সহ ০৫ (পাঁচ) কেজি মাদকদ্রব্য গাঁজা উদ্ধার করা হয়।

ধৃত আসামীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

মাদককে না বলুনম মাদকের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তুলুন, পুলিশকে তথ্য দিয়ে সহায়তা করুন।

ফেসবুকে আমরা

মন্তব্য করুন

guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

সর্বাাধিক পঠিত নিউজ

Scroll to Top