২১শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ | ৭ই চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ | ২রা শাওয়াল, ১৪৪৭ হিজরি

দীঘিনালায় রাস্তা দখল করে কলার গাড়ি লোড, যানজটে অতিষ্ঠ সাধারণ জনগণ

মোঃ হাচান আল মামুন, দীঘিনালা (খাগড়াছড়ি) প্রতিনিধি:

খাগড়াছড়ি জেলার দীঘিনালা উপজেলার বোয়ালখালী নতুন বাজার—এলাকার অন্যতম বৃহৎ ও প্রধান বাজার। উপজেলার প্রাণকেন্দ্র হিসেবে পরিচিত এই বাজারে প্রতিদিনই বিভিন্ন ইউনিয়ন থেকে ক্রেতা-বিক্রেতাদের ভিড় জমে। বিশেষ করে শনিবার, সাপ্তাহিক বাজারের দিন, আশপাশের উপজেলা থেকেও মানুষ এসে ভিড় করেন তাদের নিত্যপ্রয়োজনীয় দ্রব্য কিনতে।

তবে সাম্প্রতিক সময়ে বাজারে আসা সাধারণ মানুষ ভোগান্তির শিকার হচ্ছেন এক বড় সমস্যার কারণে—যানজট। মূল সড়কের মাঝখানে কলাবাহী বড় বড় ট্রাক ও পিকআপ দাঁড় করিয়ে লোড-আনলোড করার কারণে বাজার ঘিরে দীর্ঘ যানজট তৈরি হয়। ফলে সাধারণ পথচারী থেকে শুরু করে ক্রেতা-বিক্রেতা সবাইকে ভোগান্তিতে পড়তে হয়।

স্থানীয়দের অভিযোগ, কিছু অসাধু ব্যবসায়ীর সুবিধার্থে কলার গাড়িগুলো বাজারের সবচেয়ে ব্যস্ততম স্থানে দাঁড় করিয়ে কলা লোড করা হয়। এতে শুধু যানজটই হয় না, বরং ফুটপাত ও সড়ক দখল হয়ে যায়, পথচারীরা বিপাকে পড়েন। বাজারে আসা এক ক্রেতা ক্ষোভ প্রকাশ করে বলেন,
“প্রধান সড়ক যদি সবসময় গাড়ি দিয়ে ভরা থাকে, তাহলে মানুষ কিভাবে চলাফেরা করবে? বাজারে আসতেই এক ঘণ্টা লেগে যায় যানজটে।”

এ বিষয়ে বাজার কমিটির কাছে একাধিকবার অভিযোগ জানানো হলেও কোনো কার্যকর পদক্ষেপ নেয়া হয়নি বলে জানান ভুক্তভোগীরা। তাদের দাবি—বড় ট্রাক বা কলার গাড়িগুলো যেন দুপুরের পর বাজারে ঢোকে এবং নির্দিষ্ট জায়গায় লোড-আনলোডের ব্যবস্থা করা হয়।

এ প্রসঙ্গে স্থানীয় সচেতন মহল জানান, সড়ক দখল করে ব্যবসা করা একেবারেই অগ্রহণযোগ্য। এভাবে চলতে থাকলে শুধু বাজারের সুনামই ক্ষুণ্ণ হবে না, বরং যেকোনো সময় দুর্ঘটনার আশঙ্কাও তৈরি হতে পারে।

ভুক্তভোগী সাধারণ জনগণ প্রশাসনের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন। তারা আশা করেন, দ্রুত ব্যবস্থা নিলে দীঘিনালা বোয়ালখালী নতুন বাজার আবারও স্বাভাবিকভাবে ক্রেতা-বিক্রেতাদের জন্য সুবিধাজনক হয়ে উঠবে

ফেসবুকে আমরা

মন্তব্য করুন

guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

সর্বাাধিক পঠিত নিউজ

Scroll to Top