২১শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ | ৭ই চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ | ২রা শাওয়াল, ১৪৪৭ হিজরি

মানিকগঞ্জে মল্লিক কল্যাণ পরিষদ নব-নির্বাচিত কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত

 

গৌরাঙ্গ বিশ্বাস, বিশেষ প্রতিবেদক:

মানিকগঞ্জে মল্লিক কল্যাণ পরিষদ নব-নির্বাচিত কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে। জেলা কমিটির সিনিয়র সাধারণ সম্পাদক মোঃ আবুল হোসেনের সঞ্চালনায় শিবালয় উপজেলা রুপসা ওয়াহেদ আলী উচ্চ বিদ্যালয় মিলনায়তনে ২০ সেপ্টেম্বর শনিবার বেলা ১২ ঘটিকায় দিনব্যাপী এ পরিচিতি সভা অনুষ্ঠিত হয়।

শিবালয় উপজেলা মল্লিক কল্যাণ পরিষদের সভাপতি মোঃ আবুল কাশেম মল্লিকের সভাপতিত্বে উপস্থিত ছিলেন, স্থায়ী কমিটির মোঃ মাহমুদ হাসান বাবু, প্রফেসর আমিনুল ইসলাম, ডাঃ মোঃ দেলোয়ার হোসেন, ইকবাল হোসেন, মোঃ ওয়াজেদ আলী (ব্যাংকার), মোঃ ফরহাদ হোসেন, মানিকগঞ্জ মল্লিক কল্যাণ পরিষদের সভাপতি মাহবুব জামাল চঞ্চল, সহ-সভাপতি প্রফেসর রফিকুল ইসলাম, সাধারণ সম্পাদক মোঃ শফিকুল ইসলাম নিরু, সাংগঠনিক সম্পাদক মোঃ আহসানুল্লাহ বাবু, প্রচার সম্পাদক মোহাম্মদ মোজাম্মেল হক খোকন, কার্যকরী পরিষদ সদস্য মোঃ নুরুল ইসলাম নয়ন প্রমুখ।

এসময় আরো উপস্থিত ছিলেন, শিবালয় উপজেলা মল্লিক কল্যাণ পরিষদের সকল কর্মকর্তা সদস্যবৃন্দ ও জেলার বিভিন্ন উপজেলার কর্মকর্তা ও সদস্যগণ।

 

ফেসবুকে আমরা

মন্তব্য করুন

guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

সর্বাাধিক পঠিত নিউজ

Scroll to Top