২১শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ | ৭ই চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ | ২রা শাওয়াল, ১৪৪৭ হিজরি

সালাউদ্দিন আলমগীর রাসেলের উদ্যোগে সখীপুর-কচুয়া সড়কের মিলপাড়ে সংস্কার কাজ

মনির হোসেন, সখিপুর উপজেলা প্রতিনিধি:

টাঙ্গাইল জেলার সখীপুর-কচুয়া আঞ্চলিক সড়কের মিলপাড় অংশে শুরু হয়েছে জরুরি সংস্কার কার্যক্রম। স্থানীয় শিল্পপতি এবং দানবীর লাবীব গ্রুপের চেয়ারম্যান সালাউদ্দিন আলমগীর রাসেল নিজ উদ্যোগে এ কার্যক্রম হাতে নিয়েছেন।

রোববার (২১ সেপ্টেম্বর) সকাল থেকে মা ও শিশু কেয়ার ক্লিনিক থেকে মিলপাড় পর্যন্ত সড়কের ভাঙাচোরা স্থানগুলোতে সংস্কার কাজ চলছে। সম্প্রতি সড়কের বেহাল দশা ও জনদুর্ভোগ চরমে পৌঁছালে তিনি এ পদক্ষেপ নেন।

প্রায় আট কিলোমিটার দীর্ঘ এ সড়কটি এলাকাবাসীর প্রধান যোগাযোগ পথ। দীর্ঘদিন ধরে খানাখন্দ, পিচ উঠে যাওয়া এবং বৃষ্টির পানিতে জলাবদ্ধ হয়ে এটি ঝুঁকিপূর্ণ হয়ে পড়ে। প্রতিদিন হাজারো শিক্ষার্থী, ব্যবসায়ী, কৃষিপণ্যবাহী যান ও সাধারণ মানুষ জীবনের ঝুঁকি নিয়ে যাতায়াত করে আসছেন।

বর্ষার সময় সড়কটি কাদায় ভরে যায়, ছোট যানবাহন প্রায় অচল হয়ে পড়ে এবং ভারী যানবাহন আটকে যায়। এতে দুর্ঘটনা প্রায় নিয়মিত ঘটছে। সবচেয়ে বেশি ভোগান্তিতে পড়ছেন শিক্ষার্থী, কৃষক ও রোগীরা।

স্থানীয়রা জানান, সালাউদ্দিন আলমগীর রাসেলের এই উদ্যোগে অন্তত সাময়িকভাবে দুর্ভোগ কিছুটা কমবে। তবে স্থায়ী সমাধানের জন্য দ্রুত সড়ক ও জনপথ বিভাগের কার্যকর উদ্যোগ কামনা করেছেন তারা।

ফেসবুকে আমরা

মন্তব্য করুন

guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

সর্বাাধিক পঠিত নিউজ

Scroll to Top