২১শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ | ৭ই চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ | ২রা শাওয়াল, ১৪৪৭ হিজরি

রাজবাড়ীতে দাঁড়িয়ে থাকা পিকআপ ভ্যানের পেছনে অপর ট্রাকের ধাক্কা :চালক ও সহকারী নিহত

মোঃ আমিরুল হক, রাজবাড়ী প্রতিনিধি:

রাজবাড়ী সদর উপজেলার কল্যাণপুরে দাঁ‌ড়িয়ে থাকা মালবোঝাই পিকআপ ভ্যানের পেছনে অপর একটি ট্রাকের ধাক্কায় পিকাপের চালক ও তার সহকারী নিহত হয়েছেন।

নিহতরা হলেন, কু‌ষ্টিয়া সদরের পারখানা ত্রিমোহনীর মনসুর মোল্লার ছেলে নাজমুল (৩৫) ও প‌শ্চিম মৌজমপুরের শা‌হিন মোল্লার ছেলে কাওসার (৩০)।

জানা গে‌ছে, মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) দিবাগত রাত ১টার দিকে রাজবাড়ী- কুষ্টিয়া আঞ্চলিক মহাসড়কের রাজবাড়ী সদর উপজেলার কল্যাণপুরে ঢাকামু‌খী সব‌জিবোঝাই পিকআপ দাঁড়িয়ে চাকা পরিবর্তন করছিল। এসময় পেছন থেকে আসা চালবোঝাই ট্রাকটি পিকআপকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলে ওই পিকআপের চালক ও তার সহকারী নিহত হন।

খবর পেয়ে আহলাদিপুর হাইওয়ে থানা পুলিশ এসে তাদের উদ্ধার করে রাজবাড়ী সদর হাসপাতালে নিলে কর্তব্যরত চি‌কিৎসক মৃত ঘোষণা করেন।

বুধবার (২৪ সেপ্টেম্বর) সকালে আহলা‌দিপুর হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ শামীম শেখ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, দুর্ঘটনা কবলিত দু‌টি ট্রাক কু‌ষ্টিয়া থেকে ঢাকার দিকে যা‌চ্ছিল। প‌থিমধ্যে রাজবাড়ীর কল্যাণপু‌রে এ দুর্ঘটনা ঘটে।

খবর পেয়ে নিহ‌তদের মরদেহ উদ্ধারসহ ট্রাক দু‌টি জব্দ ক‌রা হয়েছে এবং এ বিষয়ে পরবর্তী আইনি কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

ফেসবুকে আমরা

মন্তব্য করুন

guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

সর্বাাধিক পঠিত নিউজ

Scroll to Top