২১শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ | ৭ই চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ | ২রা শাওয়াল, ১৪৪৭ হিজরি

ভোলাহাট সীমান্তে ভারত হতে বাংলাদেশে অবৈধ অনুপ্রবেশ এর দায়ে ১৯ (ঊনিশ) জন ব্যক্তি আটক

মোহাঃ রকিব উদ্দীন, চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি:

১। অদ্য ২৪ সেপ্টেম্বর ২০২৫ তারিখ আনুমানিক ০৫০০ ঘটিকার সময় মহানন্দা ব্যাটালিয়নের (৫৯ বিজিবি) অধীনস্থ চাঁপাইনবাবগঞ্জ জেলার ভোলাহাট থানাধীন ভোলাহাট ইউনিয়নের চামুচা এবং চাঁনশিকারী বিওপি’র মধ্যবর্তী এলাকা দিয়ে ১৯ জন (পুরুষ-১০, নারী-০৬, শিশু-০৩) নাগরিককে প্রতিপক্ষ ১১৯ ব্যাটালিয়ন বিএসএফ এর কাঞ্চান্টার ক্যাম্পের সদস্যরা পুশইন করে। পরবর্তীতে চামুচা ও চাঁনশিকারী বিওপি’র টহলদল তাদেরকে সীমান্ত এলাকায় আটক করতে সক্ষম হয়। আটককৃত ব্যক্তিদের জিজ্ঞাসাবাদে প্রাপ্ত নাম ও ঠিকানা নিম্নরূপঃ

ক। মোঃ আসাদুল ইসলাম (৩৩), পিতা-মোঃ সালাম শেখ, গ্রাম-চরআষাড়িয়াদহ, ডাকঘর-চরআষাড়িয়াদহ, থানা-গোদাগাড়ী, জেলা-রাজশাহী।
খ। মোঃ দেলোয়ার হোসেন (২৮), পিতা-মোঃ মনিরুল ইসলাম, গ্রাম-শ্রীরামপুর, ডাকঘর-গোগ্রাম, থানা-গোদাগাড়ী, জেলা-রাজশাহী।
গ। মোঃ আরিফ হোসেন (৩৮), পিতা-মোঃ রওশেদ আলী মন্ডল, গ্রাম-আড়সিংরী পুকুরিয়া, ডাকঘর-সুখ পুকুরিয়া, থানা-চৌগাছা, জেলা-যশোর।
ঘ। আব্দুর রহমান (৩৭), পিতা-নুরুল ইসলাম, গ্রাম-চরখি কমলা, ডাকঘর-চরখি কমলা, থানা-বালিয়াকান্দী, জেলা-রাজবাড়ী।
ঙ। মোঃ হযরত আলী (২৮), পিতা-বদরুজ্জামান, গ্রাম-মালকামলা, ডাকঘর-গোদাগাড়ী, থানা-গোদাগাড়ী, জেলা-রাজশাহী।
চ। সয়ন সিকদার (২২), পিতা-মৃত শিবু দাস সিকদার, গ্রাম-নতুনগ্রাম, ডাকঘর-গাংনী, থানা-মাগুরা, জেলা-মাগুরা।
ছ। মোঃ লুৎফর রহমান (৩৮), পিতা-মোঃ আমজাদ আলী, গ্রাম-নরেন্দ্রপুর, ডাকঘর-চরহরিষপুর, থানা-চাঁপাইনবাবগঞ্জ সদর, জেলা-চাঁপাইনবাবগঞ্জ।
জ। জান্নাতুল ফেরদৌস (২৬), পিতা-মোঃ গোলাম মোস্তফা, গ্রাম-ঘোপখালী, ডাকঘর- পুকুরজানা, থানা- খুলনা, জেলা- খুলনা।
ঝ। সুমি (২৫), পিতা- বাবুল হোসেন, গ্রাম-নবীনগর, ডাকঘর-নবীনগর, থানা- আশুলিয়া, জেলা- ঢাকা।
ঞ। আব্দুল্লাহ্ (০২ মাস), পিতা-সুজন, গ্রাম-নবীনগর, ডাকঘর-নবীনগর, থানা- আশুলিয়া, জেলা- ঢাকা।
ট। এবি আব্দুল মোতালেব (৪৭), পিতা-মোঃ হোসেন আলী, গ্রাম-দাসিয়াছড়া কালির হাট হাজিপাড়া, ডাকঘর-ফুলবাড়ী, থানা-ফুলবাড়ী, জেলা-কুড়িগ্রাম।
ঠ। মেহেদুল ইসলাম (২৩), পিতা-এমবি আব্দুল মোতালেব, গ্রাম-দাসিয়াছড়া কালির হাট হাজিপাড়া, ডাকঘর-ফুলবাড়ী, থানা-ফুলবাড়ী, জেলা-কুড়িগ্রাম।
ড। মোকছেদুল হক (৩০), পিতা-শামছ উদ্দীন হক, গ্রাম-দাসিয়াছড়া কালির হাট হাজিপাড়া, ডাকঘর-ফুলবাড়ী, থানা-ফুলবাড়ী, জেলা-কুড়িগ্রাম।
ঢ। মুর্শিদা বিবি (৩৭), পিতা- মুননাফ খন্দকার, গ্রাম-দাসিয়াছড়া কালির হাট হাজিপাড়া, ডাকঘর-ফুলবাড়ী, থানা-ফুলবাড়ী, জেলা-কুড়িগ্রাম।
ণ। শরিফা বেগম (২৫), পিতা-আবু তাহের খন্দকার, গ্রাম-দাসিয়াছড়া কালির হাট হাজিপাড়া, ডাকঘর-ফুলবাড়ী, থানা-ফুলবাড়ী, জেলা-কুড়িগ্রাম।
ত। রমজান হক (০৩), পিতা-মোকছেদুল হক, গ্রাম-দাসিয়াছড়া কালির হাট হাজিপাড়া, ডাকঘর-ফুলবাড়ী, থানা-ফুলবাড়ী, জেলা-কুড়িগ্রাম।
থ। রেহেনা বেগম (৫৫), পিতা-দোলা মিয়া শেখ, গ্রাম-কতুয়ালী, ডাকঘর-কালীয়া, থানা-কালীয়া, জেলা-নড়াইল।
দ। শাপলা আক্তার (২১), পিতা-গিয়াস উদ্দীন, গ্রাম-গড়পয়ারী, ডাকঘর-গড়পয়ারী, থানা-ফুলপুর, জেলা-ময়মনসিংহ।
ধ। রুহি আক্তার (০২), পিতা-মারুফ হোসেন, গ্রাম-গড়পয়ারী, ডাকঘর-গড়পয়ারী, থানা-ফুলপুর, জেলা-ময়মনসিংহ।

২। আটককৃত ব্যক্তিদেরকে জিজ্ঞাসাবাদে জানা যায়, তারা গত ২০১৫ হতে ২০২৪ সাল পর্যন্ত বিভিন্ন সময় কাজের সন্ধানে অবৈধভাবে ভারতে প্রবেশ করেছিল এবং ভারতীয় পুলিশ কর্তৃক গ্রেফতার হয়ে বিভিন্ন মেয়াদে সাজাভোগ শেষে পুলিশ তাদেরকে ১১৯ ব্যাটালিয়ন বিএসএফ এর নিকট হস্তান্তর করে। পরবর্তীতে প্রতিপক্ষ কাঞ্চান্টার বিএসএফ ক্যাম্প কর্তৃক তাদেরকে বাংলাদেশে পুশইন করা হয়। আটককৃত ব্যক্তিদেরকে পরবর্তী কার্যক্রম গ্রহণের জন্য স্থানীয় ভোলাহাট থানায় হস্তান্তর করা হবে।

ফেসবুকে আমরা

মন্তব্য করুন

guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

সর্বাাধিক পঠিত নিউজ

Scroll to Top