তরফদার মামুন, মৌলভীবাজার প্রতিনিধি:
ইসলামী যুব মজলিস মৌলভীবাজার শহর ও সদর উপজেলা পুনর্গঠন উপলক্ষে শুক্রবার (২৬ সেপ্টেম্বর) বাদ মাগরিব জেলা মিলনায়তনে দ্বি-বার্ষিক কাউন্সিল অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শাখা গঠন কার্যক্রম পরিচালনা করেন ইসলামী যুব মজলিস মৌলভীবাজার জেলা সভাপতি প্রিন্সিপাল মোঃ এহসানুল হক।
কাউন্সিলে ২০২৫-২৬ সাংগঠনিক সেশনের জন্য নুহ বিন হুসাইনকে সভাপতি ও তালহা আহমদ চৌধুরীকে সাধারণ সম্পাদক করে ১১সদস্য বিশিষ্ট শহর শাখার কমিটি ঘোষণা করা হয়।
এবং আহমদ রেজাকে সভাপতি ও হামজা বিন হুসাইনকে সাধারণ সম্পাদক করে ৯সদস্য বিশিষ্ট সদর শাখার কমিটি ঘোষণা করা হয়।
নবনির্বাচিত সভাপতি ও সাধারণ সম্পাদককে শপথবাক্য পাঠ করান সংগঠনের জেলা সভাপতি মোঃ এহসানুল হক।
মৌলভীবাজার শহর শাখা কমিটির সহ-সভাপতি আব্দুর রহমান খালেদ, সহ-সাধারণ সম্পাদক আরিফুল ইসলাম হুজায়ফা, সাংগঠনিক সম্পাদক মহসিন আহমদ চৌধুরী, অর্থ সম্পাদক মনিরুল ইসলাম জহির, প্রশিক্ষণ সম্পাদক কামরুল আলম, প্রচার সম্পাদক বদরুল ইসলাম, সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক ফাহিম আহমদ, প্রকাশনা সম্পাদক মাজহারুল ইসলাম তামিম, অফিস সম্পাদক মোঃ নুরুল ইসলাম এবং মৌলভীবাজার সদর উপজেলা কমিটির সহ-সভাপতি প্রিন্সিপাল ইব্রাহিম খলিল, তাওহীদুল ইসলাম মেনন, সাংগঠনিক সম্পাদক সৈয়দ ফাহিম, অর্থ সম্পাদক রাশেদ আহমদ তরফদার, প্রশিক্ষণ সম্পাদক সাইদুর রহমান আদী, প্রচার সম্পাদক ইরফান আলী তালুকদার, নির্বাহী সদস্য আমির উদ্দিন।
সমাপনী অধিবেশনে প্রধান অতিথির বক্তব্য দেন ইসলামী যুব মজলিস মৌলভীবাজার জেলা সভাপতি মোঃ এহসানুল হক।
কাউন্সিলে বিশেষ অতিথির বক্তব্য দেন খেলাফত মজলিস মৌলভীবাজার জেলা সভাপতি শায়খুল হাদীস মাওঃ ফখরুল ইসলাম, সহ-সাধারণ সম্পাদক মাওঃ সৈয়দ সাইফুর রহমান, ছাত্র মজলিস মৌলভীবাজার শহর সভাপতি ফখরুল ইসলাম ফয়সল, খেলাফত মজলিস মৌলভীবাজার জেলা সহ-সাংগঠনিক সম্পাদক মোঃ জসিম উদ্দিন, ইসলামি যুব মজলিস মৌলভীবাজার জেলা সেক্রেটারি সৈয়দ আতহার জাকওয়ান, খেলাফত মজলিস শহর শাখার সেক্রেটারি মাওঃ হাফিজ হাসান আহমদ চৌধুরী, জেলা যুব মজলিসের সহ-সাধারণ সম্পাদক মুহাম্মদ সিহাব উদ্দিন, সহ-অর্থ সম্পাদক মোজাম্মিল হক,প্রকাশনা সম্পাদক খালিদ সাইফুল্লাহ, শ্রীমঙ্গল উপজেলা সভাপতি মুস্তাকিম আল- মুনতাজ তালুকদার
কাউন্সিলে মজলিসের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।