৩০শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৬ই চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ | ১১ই শাওয়াল, ১৪৪৭ হিজরি

কাঠালিয়ায় বিএনপির মনোনয়ন প্রত্যাশী জামালের গণসংযোগ

আঃ রহিম কাঠালিয়া, ঝালকাঠি প্রতিনিধি:

ঝালকাঠি জেলার কাঠালিয়া উপজেলার সাতানি, আকনের হাট ও পঞ্চায়েতের হাট এলাকায় গণসংযোগ করেছেন ধর্ম বিষয়ক সম্পাদক ও ঝালকাঠি-১ (রাজাপুর-কাঠালিয়া) আসনের বিএনপির মনোনয়ন প্রত্যাশী জননেতা রফিকুল ইসলাম জামাল। শনিবার তিনি স্থানীয় জনগণের সঙ্গে সাক্ষাৎ করেন, তাদের সমস্যা ও চাহিদা শোনেন এবং জনগণের সঙ্গে মিলিত হয়ে এলাকার উন্নয়ন ও সেবা প্রসারে তার অঙ্গীকার ব্যক্ত করেন। এ সময় স্থানীয় নেতৃবৃন্দ ও দলীয় কর্মীরাও উপস্থিত ছিলেন।

রফিকুল ইসলাম জামাল বলেন, “জনগণের পাশে থেকে তাদের আশা-আকাঙ্ক্ষা বাস্তবায়ন করতে চাই। জনগণের সহায়তা ও অংশগ্রহণ ছাড়া উন্নয়ন সম্ভব নয়।”

স্থানীয় জনগণ তার গণসংযোগকে ইতিবাচকভাবে গ্রহণ করে, তাদের সমর্থন ও সহযোগিতা ব্যক্ত করেছেন।

ফেসবুকে আমরা

মন্তব্য করুন

guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

সর্বাাধিক পঠিত নিউজ

Scroll to Top