২১শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ | ৭ই চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ | ২রা শাওয়াল, ১৪৪৭ হিজরি

দীঘিনালায় নয়মাইল পূজামণ্ডপে জোন কমান্ডারের পরিদর্শন ও আর্থিক সহায়তা

মোঃ হাচান আল মামুন, দীঘিনালা (খাগড়াছড়ি) প্রতিনিধি:

গত রবিবার রাত ৮টা ৪০ মিনিটে খাগড়াছড়ি পার্বত্য জেলার দীঘিনালায় নয়মাইল পূজামণ্ডপ পরিদর্শন করেন দীঘিনালা জোন কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল ওমর ফারুক.( পিএসসি)

পরিদর্শনকালে তিনি পূজা কমিটির সদস্যদের সাথে কুশলাদি বিনিময় করেন এবং পূজার সার্বিক নিরাপত্তা ও শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতে প্রয়োজনীয় সহযোগিতার আশ্বাস প্রদান করেন। এ সময় তিনি পূজা কমিটির হাতে আর্থিক সহায়তাও তুলে দেন।

জোন কমান্ডারের এ উদ্যোগে পূজা উদযাপন কমিটির সদস্যরা কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং সেনাবাহিনীর এই সহযোগিতাকে আন্তরিকতার নিদর্শন হিসেবে উল্লেখ করেন।

ফেসবুকে আমরা

মন্তব্য করুন

guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

সর্বাাধিক পঠিত নিউজ

Scroll to Top