শরিফুল ইসলাম, সাতক্ষীরা প্রতিনিধি:
সাতক্ষীরা সদর উপজেলার বাঁশদহা ইউনিয়নের হাওয়ালখালীতে বাংলাদেশ জামায়াতে ইসলামী আঞ্চলিক কার্যালয়ের আনুষ্ঠানিক উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (১ অক্টোবর) বাদ মাগরিব ধর্মীয় ও সংগঠনিক আনুষ্ঠানিকতার মাধ্যমে অফিস উদ্বোধন করা হয়।
উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইউনিয়ন জামায়াতের আমীর মাওলানা এ টি এম নাজমুল হুদা এবং স্থানীয় ইউনিট সভাপতি হাফেজ হযরত আলীর সঞ্চালনা
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা জামায়াতের কার্যকরী পরিষদের অন্যতম সদস্য মাওলানা রমজান আলী।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইউনিয়ন জামায়াতের সেক্রেটারি মাওলানা ওসমান গনি, সহযোগী সদস্য ডাঃ ইব্রাহিম, মাষ্টার নূরউদ্দিনসহ স্থানীয় ওয়ার্ড সভাপতিদের মধ্যে আব্দুল ওহাব, শফি এবং অন্যান্য নেতৃবৃন্দ।
নেতৃবৃন্দ তাদের বক্তব্যে বলেন, এ আঞ্চলিক কার্যালয়ের মাধ্যমে সংগঠনের কার্যক্রম আরও গতিশীল হবে এবং ইসলামী সমাজব্যবস্থা প্রতিষ্ঠার লক্ষ্যে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। শেষে দোয়া ও মোনাজাতের মধ্য দিয়ে অনুষ্ঠান সমাপ্ত হয়।