২১শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ | ৭ই চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ | ২রা শাওয়াল, ১৪৪৭ হিজরি

নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী কুরআন অবমাননার অভিযোগে গ্রেফতার

নিজস্ব প্রতিনিধি:

কুরআন শরীফ অবমাননার অভিযোগে নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থীকে গ্রেফতার করেছে রাজধানীর ভাটারা থানা পুলিশ। শনিবার (৪ অক্টোবর) গভীর রাতে রাজধানীর একটি আবাসিক এলাকা থেকে তাকে আটক করা হয়।

গ্রেফতারকৃত শিক্ষার্থীর নাম অপূর্ব পাল। তিনি নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের অষ্টম সেমিস্টারের শিক্ষার্থী, তবে কোন বিভাগে পড়েন তা এখনও জানা যায়নি।

শনিবার দুপুরে তার ফেসবুক অ্যাকাউন্ট থেকে কুরআন অবমাননাকর কিছু ভিডিও পোস্ট করা হয়, যা অল্প সময়ের মধ্যেই সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। বিষয়টি নিয়ে তীব্র প্রতিক্রিয়া দেখা দিলে অনেকে অনলাইনে তার শাস্তির দাবি জানাতে শুরু করেন।

পরে রাতে একদল ছাত্র ও স্থানীয় বাসিন্দা ওই শিক্ষার্থীর বাসার নিচে জড়ো হয়ে বিক্ষোভ করে। পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে অপূর্ব পালের নিরাপত্তার জন্য তাকে হেফাজতে নেয় এবং থানায় নিয়ে যায়।

ভাটারা থানার ওসি রাকিবুল হাসান জানিয়েছেন, বিক্ষুব্ধ জনতার মারধরে আহত অবস্থায় শিক্ষার্থীটিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানান তিনি।

ফেসবুকে আমরা

মন্তব্য করুন

guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

সর্বাাধিক পঠিত নিউজ

Scroll to Top