২১শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ | ৭ই চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ | ২রা শাওয়াল, ১৪৪৭ হিজরি

কাঠালিয়ায় প্রতিবন্ধী কিশোরীকে ধর্ষনের পর অন্তঃসত্বা, অভিযুক্ত যুবক গ্রেফতার

আঃ রহিম কাঠালিয়া প্রতিনিধি:

ঝালকাঠির কাঁঠালিয়ায় এক বুদ্ধিপ্রতিবন্ধী কিশোরী (১৪) কে ধর্ষণ করায় অন্তঃসত্তা হয়েছে। বর্তমানে ওই কিশোরী ৬ মাসের অন্তঃসত্ত্যা রয়েছেন। এ ঘটনায় অভিযুক্ত হুমায়ুন খান (২০) কে ঢাকা থেকে গ্রেফতার করেছে কাঁঠালিয়া থানা পুলিশ।

কাঠালিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মংচেনলা জানান, শনিবার ৪ অক্টোবর রাতে ঢাকার আহসান মঞ্জিল এলাকার সামনে থেকে কাঠালিয়া থানার উপপরিদর্শক (এসআই) আল-আমিনের নেতৃত্বে, ঢাকা কোতয়ালী থানা পুলিশের সহায়তায় অভিযান চালিয়ে হুমায়ুনকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃত হুমায়ুন খান (২০) ঝালকাঠির কাঠালিয়া উপজেলার দক্ষিণ চেঁচরী গ্রামের আবদুল কুদ্দুস খানের ছেলে।
মামলা সূত্রে পুলিশ জানায়, প্রতিবন্ধী কিশোরীর মা ছেনেরা বেগম (৩৮) অন্যের বাড়িতে কাজ করে জীবিকা নির্বাহ করেন। মেয়েটি বাড়িতে একা থাকত। এই সুযোগে গত ১৫ মার্চ বিভিন্ন প্রলোভন দেখিয়ে অভিযুক্ত হুমায়ুন খান কিশোরীকে পাশের একটি বাগানে নিয়ে ধর্ষণ করে। পরে আরো একাধিকবার হুমায়ুন কর্তৃক ধর্ষণের শিকার হয় কিশোরী। এতে সে বর্তমানে ছয় মাসের অন্তঃসত্ত¡কা হয়ে পড়ে।

ঘটনার পর কিশোরীর মা ছেনেরা বাদী হয়ে গত ২ সেপ্টেম্বর নারী ও শিশু নির্যাতন দমন আইনে কাঠালিয়া থানায় মামলা দায়ের করেন। মামলা দায়েরের পর থেকে অভিযুক্ত পালাতক ছিলো।

ওসি মংচেনলা আরও জানান, গ্রেফতারের পর হুমায়ুনকে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।

ফেসবুকে আমরা

মন্তব্য করুন

guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

সর্বাাধিক পঠিত নিউজ

Scroll to Top