২৬শে ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৩ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ | ৯ই রমজান, ১৪৪৭ হিজরি

ফিলিপাইনে ৭.৬ মাত্রার ভূমিকম্প, সুনামি সতর্কতা জারি

আন্তর্জাতিক ডেস্ক:

ফিলিপাইনের দক্ষিণাঞ্চলের মিন্দানাও দ্বীপপুঞ্জে ৭ দশমিক ৬ মাত্রার এক শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। ভূমিকম্পের পরপরই দেশটিতে জারি করা হয়েছে সুনামি সতর্কতা। বিষয়টি নিশ্চিত করেছে ফিলিপাইনের ভূমিকম্প পর্যবেক্ষণ সংস্থা। খবর আল জাজিরার।

প্রশান্ত মহাসাগরীয় সুনামি সতর্কতা সংস্থা (প্যাসিফিক সুনামি ওয়ার্নিং সেন্টার) জানিয়েছে, ভূমিকম্পের পর ফিলিপাইনের কিছু উপকূলীয় এলাকায় সাগরের ঢেউয়ের উচ্চতা ১০ ফুট পর্যন্ত পৌঁছাতে পারে।

এছাড়া সংস্থাটি সতর্ক করেছে যে, ভূমিকম্পের প্রভাবে প্রতিবেশী দেশ ইন্দোনেশিয়া এবং প্রশান্ত মহাসাগরীয় দ্বীপরাষ্ট্র পালাউয়েও সুনামির ঢেউ আঘাত হানতে পারে। সেখানে ঢেউয়ের উচ্চতা ১ মিটার বা প্রায় ৩ ফুট পর্যন্ত হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

ফেসবুকে আমরা

মন্তব্য করুন

guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

সর্বাাধিক পঠিত নিউজ

Scroll to Top