১৭ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ | ৪ঠা ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ | ২৯শে শাবান, ১৪৪৭ হিজরি

হিজবুল্লাহ ইসরায়েলের আয়রন ডোমে ক্ষেপণাস্ত্র হামলা করেছে

লেবানন-ভিত্তিক হিজবুল্লাহ গোষ্ঠী ইসরায়েলের আয়রন ডোম বিমান প্রতিরক্ষা ব্যবস্থায় ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে। ইসরায়েলের ‍উত্তরাঞ্চলে ওই প্রতিরক্ষা ব্যবস্থার অবস্থান। একটি ফুটেজে দেখা গেছে যে, একটি ক্ষেপণাস্ত্র আয়রন ডোমে আঘাত হানছে। উত্তর ইসরায়েলের রামোত নাফতালি শহরের কাছেই আয়রন ডোম অবস্থিত।

টাইমস অব ইসরায়েলের এক প্রতিবেদনে বলা হয়েছে, এই হামলায় তেমন কোনো ক্ষয়ক্ষতির বিষয়ে কিছু জানায়নি ইসরায়েলি বাহিনী।

গাজায় সংঘাত শুরুর পর থেকেই ইসরায়েলে হিজবুল্লাহ এবং হুথিদের হামলা বেড়ে গেছে। একই সঙ্গে হিজবুল্লাহ এবং হুথিদের বিরুদ্ধেও ইসরায়েল থেকে হামলার খবর পাওয়া গেছে।

এর আগে গত এপ্রিলে ইরান থেকেও ইসরায়েলে হামলা চালানো হয়। সে সময় মুহুর্মুহু আক্রমণ আর সেসব আক্রমণ প্রতিহত করার সময়টাতে আলোর ঝলকানি রাতের আকাশকে আলোকিত করে তুলছিল। ইসরায়েলের মিত্ররাও অবশ্য সক্রিয় ছিল।

১৭০টি ড্রোন ও ৩০টি ক্রুজ ক্ষেপণাস্ত্র দিয়ে হামলা চালানো হয়। সেগুলোর কোনোটিই অবশ্য ইসরায়েলি সীমানায় প্রবেশ করতে পারেনি। একইসঙ্গে ১০০টি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র দিয়েও হামলা চালানো হয়। এর মধ্যে অল্প কিছু ইসরায়েল অব্দি পৌঁছায়।

তবে ইসরায়েলের আয়রন ডোম ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থার তৎপরতাও চোখে পড়েছে। আয়রন ডোম ব্যবস্থাটি রাডার ব্যবহার করে রকেট শনাক্ত করতে সক্ষম। আগত রকেটের মধ্যে কোনগুলো নির্দিষ্ট ভূখণ্ডে আঘাত করবে আর কোনগুলো করবে না সেটাও আলাদা করতে পারে এই প্রতিরক্ষা ব্যবস্থা।

যেসব রকেট জনবসতিপূর্ণ এলাকায় আঘাত হানবে বলে প্রতীয়মান হয় সেগুলোকে ঠেকাতে পাল্টা ক্ষেপণাস্ত্র ছোড়া হয় আয়রন ডোম থেকে।

ফেসবুকে আমরা

মন্তব্য করুন

guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

সর্বাাধিক পঠিত নিউজ

Scroll to Top