১৭ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ | ৪ঠা ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ | ২৯শে শাবান, ১৪৪৭ হিজরি

নতুন সরকারি চাকরিজীবীরাও সর্বজনীন স্কিমের আওতায় আসবেন

সর্বজনীন পেনশন কর্মসূচির (স্কিম) আওতায় সরকারি চাকরিজীবীদেরও বাধ্যতামূলকভাবে নিয়ে আসা হবে। তবে এখন যারা সরকারি চাকরিতে আছেন, তারা আগের নিয়মেই পেনশন পাবেন।

২০২৫ সালের ১ জুলাইয়ের পর সরকারি চাকরিতে যারা নতুন নিয়োগ পাবেন, তারা সর্বজনীন পেনশন কর্মসূচির আওতাভুক্ত হবেন।

বৃহস্পতিবার (৬ জুন) জাতীয় সংসদে বাজেট বক্তৃতায় অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী এ ঘোষণা দেন।

আবুল হাসান মাহমুদ আলী বলেন, যদি আমরা ১৮ বছরের বেশি বয়সী সব নাগরিককে সর্বজনীন পেনশন প্রকল্পের আওতায় আনতে পারি, তাহলে সবাই একটি সুসংগঠিত সামাজিক নিরাপত্তা কাঠামোর আওতায় আসবে, যা ভবিষ্যতে তাদের নিরাপত্তা নিশ্চিত করবে।

মন্ত্রী আরও বলেন, আমরা সব সরকারি প্রতিষ্ঠানের নতুন নিয়োগপ্রাপ্তদের সর্বজনীন পেনশন প্রকল্পের আওতায় আনব। স্বায়ত্তশাসিত ও রাষ্ট্রীয় মালিকানাধীন প্রতিষ্ঠানের নতুন নিয়োগপ্রাপ্তদের এরই মধ্যে এ স্কিমের আওতায় আনা হয়েছে। শিগগির অন্যান্য সরকারি প্রতিষ্ঠানের নতুন নিয়োগপ্রাপ্তদের জন্য ২০২৫ সালের ১ জুলাই থেকে এ ব্যবস্থা চালু করব। এটি বিশ্বের সবচেয়ে আকর্ষণীয় পেনশন স্কিমগুলোর অন্যতম। কারণ সরকারই এ তহবিল পরিচালনার খরচ বহন করে এবং আমানতকারীদের লাভের সুযোগ থাকে।

ফেসবুকে আমরা

মন্তব্য করুন

guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

সর্বাাধিক পঠিত নিউজ

Scroll to Top