৩০শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৬ই চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ | ১১ই শাওয়াল, ১৪৪৭ হিজরি

শ্রীলঙ্কার বিপক্ষে বাংলাদেশের একাদশ (সম্ভাব্য)

টি-টোয়েন্টি বিশ্বকাপের নবম আসরের পর্দা উঠেছে গত ২ জুন । তবে এখনো মাঠে নামা হয়নি বাংলাদেশের। শনিবার (৮ জুন) বাংলাদেশ সময় ভোর সাড়ে ৬টায় শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচ দিয়ে বিশ্বকাপ যাত্রা শুরু করবে টাইগাররা।

সম্প্রতি বাংলাদেশ-শ্রীলঙ্কার ম্যাচ মানে বাড়তি উত্তেজনা। বাংলাদেশের সাম্প্রতিক ফর্ম ভালো না হলেও এই ম্যাচ দিয়ে ঘুরে দাঁড়াতে চায় অধিনায়ক নাজমুল হাসান শান্ত। এই ম্যাচেও সেই উত্তেজনা রয়েছে তা বোঝাই যাচ্ছে।

জয় দিয়ে বিশ্বকাপ শুরু করার লক্ষ্য টাইগারদের। তবে এই ম্যাচে পেসার শরিফুল ইসলামকে পাচ্ছে না বাংলাদেশ। ইনজুরির কারণে তার পরিবর্তে একাদশে দেখা যাবে তানজিম হাসান সাকিবকে।

এছাড়া ইনজুরির কারণে যুক্তরাষ্ট্র সিরিজ মিস করা তাসকিন আহমেদ ফিরতে পারেন একাদশে। এই ম্যাচ লিটন দাস, তানজিদ হাসান তামিমের ওপরই ওপেনিং পজিশনে ভরসা রাখবে টিম ম্যানেজমেন্ট।  এছাড়া মিডল অর্ডারে তাওহীদ হৃদয়, মাহমুদউল্লাহ রিয়াদরা থাকবেন তা বলাই যায়।

বাংলাদেশের সম্ভাব্য একাদশ: লিটন কুমার দাস, তানজিদ হাসান তামিম, নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), সাকিব আল হাসান, তাওহীদ হৃদয়, মাহমুদউল্লাহ রিয়াদ, জাকের আলি অনিক, শেখ মেহেদী হাসান, মোস্তাফিজুর রহমান, তাসকিন আহমেদ ও তানজিম হাসান সাকিব।

ফেসবুকে আমরা

মন্তব্য করুন

guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

সর্বাাধিক পঠিত নিউজ

Scroll to Top