২৮শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৪ই চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ | ৯ই শাওয়াল, ১৪৪৭ হিজরি

ঈশ্বরদীতে জাকারিয়া পিন্টু সমর্থকদের উপর -হাবিব গ্রুপের হামলা

রিফাজ বিশ্বাস লালন, ঈশ্বরদী প্রতিনিধি:

গতকাল ঈশ্বরদী জাতীয় সংসদ নির্বাচন ঈশ্বরদী -আটঘরিয়া ক্রয়োদশ সংসদ নির্বাচনে প্রার্থী হাবিবুর রহমান হাবিবের নাম ঘোষণার পরপর ঈশ্বরদীতে হাবিব গ্রুপের সন্ত্রাসীরা, পাবনা-৪ ঈশ্বরদী ও আটঘরিয়া উপজেলার বি এন পির কান্ডারী মেহনতী মানুষের আস্থাভাজন জননেতা জনপ্রিয় অবিভাবক জনাব জাকারিয়া পিন্টুর নেতা-কর্মীর উপর বিভিন্ন জায়গায় নগ্ন হামলা হয়।হাবিব গ্রুপের সমর্থক দ্বারা আহত হয়েছেন আটঘরিয়ার মাঁচপাড়া ইউনিয়নের সাবেক মেম্বার গাফফার, যুবদলের সদস্য ভাটাপাড়ার নাসির, জীবন, আলিফ,সুজ্জ্বল সহ অনেকেই আহত হয়ে ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের প্রাথমিক চিকিৎসা নেন

প্রতিবাদে রাত ১১ ৩০ মিনিটে বিক্ষোভ মিছিল ঈশ্বরদীর বাজারের ১নং গেট হয়ে রেলগেটে পথসভার মধ্য দিয়ে শেষ করেন। এই বিক্ষোভ পথসভায় বক্তব্য রাখেন পৌর বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক ও সাবেক কাউন্সিলর ও প্যানেল মেয়র আনোয়ার হোসেন জনি।
পৌর স্বেচ্ছাসেবক দলের আহবায় এস এম মামুনুর রশিদ নান্টু,পৌর যুবদলের সাবেক সভাপতি মোস্তফা নূরে আলম শ্যামল, পৌর যুব দলের আয়বায়ক জাকির হোসেন জুয়েল, ঈশ্বরদী
স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব ফুল জুয়েল, উপজেলা ছাত্রদলের রাজু, বক্তারা বলেন ঈশ্বরদীতে সন্ত্রাসীদের কোন স্থান নেই হাবিব গ্রুপের সন্ত্রাসী এদের দাঁত ভাঙা জবাব দেবো, যদি জেলা বিএনপি এই হুপ বাপ্পির বিরুদ্ধে কোন ব্যবস্থা গ্রহণ না করেন আমরা ঐক্যবদ্ধভাবে প্রতিরোধ গড়ে তুলবো। হাবিবুর রহমান হাবিব প্রার্থী ঘোষণা হওয়ার পরপর আমাদের নেতা জাকারিয়া পিন্টু তাকে অভিনন্দন জানিয়েছেন সর্বশেষ আমরা ঐক্য বৌদ্ধভাবে ধানের শীষের বিজয় নিশ্চিত করার জন্য করে যাবো।

ঈশ্বরদী পৌর যুবদলেরর আহবায়ক জাকির হোসেন জুয়েল বলেন ঈশ্বরদী আটঘরিয়ার প্রার্থী ঘোষণার পরপরই হাবিব অনুসারীরা- জাকারিয়া পিন্টুর অনুসারীদের ৮ বিঘা কলা গাছ কেটে এবং পুকুরে বিষ দিয়ে মাছ মেরে ফেলেন। এবং ঈশ্বরদীতে হাবিব গ্রুপের অনুসারীরা -জাকারিয়া পিন্টুর অনুসারীদের,ভাটাপারা,বকুলের মোড়,যুবদলের নেতাদের বেধড়ক মারধর করেন এবং বাড়িঘরে হামলা করেন। এভাবে যদি চলতে থাকে ধানের শীষের বিজয় নিশ্চিত করতে পারবেন না, হাবিবুর রহমান হাবিব ভাই তাই এখনো সময় আছে এই ধানের শীষের বিজয় নিশ্চিত করার জন্য এই সিটটিকে তারেক রহমানকে উপহার দেয়ার জন্য আমরা সবাই ঐক্যবদ্ধভাবে ধানের শীষের বিজয় নিশ্চিত করার জন্য একযোগে কাজ করব। কিন্তু হাবিব অনুসারীরা একের পর এক সন্ত্রাসী কর্মকান্ড করে যাচ্ছে। জাকির হোসেন জুয়েল আরও বলেন আমি রাজশাহী বিভাগে বিভাগীয় সাংগঠনিক নেতৃবৃন্দ, জেলা যুবদলের নেতৃবৃন্দ, কেন্দ্রীয় যুবদলের নেতৃবৃন্দ র কাছে অনুরোধ করছি ও দৃষ্টি আকর্ষণ করছি, আপনারা দ্রুত এর ব্যবস্থা গ্রহন করুন, আমি এই সন্ত্রাসীদের কর্মকান্ডে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। আর যদি এর ব্যবস্থা গ্রহণ না করেন তীব্র আন্দোলন করে তোলা হবে।

ঈশ্বরদী পৌর বিএনপি’র সাবেক সাধারণ সম্পাদক জাকারিয়া পিন্টু বলেন আমি দেশ নায়ক তারেক রহমানের নির্দেশে, দলের বৃহত্তর স্বার্থে, ঐক্যবদ্ধভাবে ধানের শীতের বিজয় নিশ্চিত করার জন্য ঐক্যবদ্ধ ছিলাম ঐক্যবদ্ধ থাকব, এবং ধানের শীষের বিজয় নিশ্চিত করব, কিন্তু হাবিব পন্থীরা গতকাল রাতে প্রার্থী ঘোষণা হওয়ার পর পর আমার দলের নেতাকর্মীদের বাড়ি ঘরে ওপর হামলা করেছে,বেধরক মারধর করেছে, আমি তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। গতকাল প্রার্থী ঘোষণার পর পর হাবিবুর রহমান হাবিব ভাইকে আমার ফেসবুকে স্ট্যাটাস দিয়ে অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছি, এবং ভিডিও কলেও অভিনন্দন জানিয়েছি। তাই আমি বলতে চাই কেন্দ্রীয় নেতাদের কাছে অনুরোধ করব বিষয়টি গুরুত্ব সাথে দেখবেন। আমি দলের বৃহত্তর স্বার্থে,ঐক্যের স্বার্থে দলের নির্দেশে ঐক্যবদ্ধ ভাবে কাজ করে যাচ্ছি। আর যদি একটি আঘাত করা হয় আমার দলের নেতা কর্মীদের ওপর, হামলা করা হয় তাহলে আমি আর চুপ করে বসে থাকবো না, আমি দলের স্বার্থে, নেতাকর্মীদের স্বার্থে, যে কোন সিদ্ধান্ত নিতে বাধ্য হব।

আহতরা চিকিৎসা শেষে থানায় এসে ওসিকে অভিহিত করলে ওসি লিখিত অভিযোগ দেয়ার পরামর্শ দেন। ওসি সাংবাদিকদের বলেন আমরা খবর পেয়ে দ্রুত পুলিশ পাঠিয়েছি আমরা অভিযোগ পেলে দ্রুত ব্যবস্থা গ্রহণ করব।

ফেসবুকে আমরা

মন্তব্য করুন

guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

সর্বাাধিক পঠিত নিউজ

Scroll to Top