১৬ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ | ৩রা ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ | ২৮শে শাবান, ১৪৪৭ হিজরি

নিরাপত্তা বিশ্লেষক মেজর জেনারেল (অবঃ) আব্দুর রশীদ মারা গেছেন

শুক্রবার (১৪ জুন) ভোরে ঢাকা সেনানিবাসের সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) চিকিৎসাধীন অবস্থায় নিরাপত্তা বিশ্লেষক অবসরপ্রাপ্ত মেজর জেনারেল আব্দুর রশীদ মারা গেছেন। এ সময় তার বয়স হয়েছিল ৭০ বছর।

শুক্রবার জুমার নামাজের পর মিরপুর ডিওএইচএস কেন্দ্রীয় মসজিদে তার নামাজে জানাজা অনুষ্ঠিত হবে। এরপর আর্মি কবরস্থানে তাকে দাফন করা হবে বলে জানিয়েছেন পরিবারের সদস্যরা।

পরিবারের সদস্যরা জানান, গত দুমাস ধরে তিনি অসুস্থ্য অবস্থায় সিএমএইচে চিকিৎসাধীন ছিলেন। এর আগে তিনি চিকিৎসার জন্য সিঙ্গাপুরেও গিয়েছিলেন। সেখান থেকে দেশে ফেরার পর সাবেক এ সেনা কর্মকর্তার স্বাস্থ্যের অবনতি ঘটলে সিএমএইচে ভর্তি করা হয়।

আব্দুর রশীদ দেশের টেলিভিশন চ্যানেলগুলোর অত্যন্ত পরিচিত মুখ। পাশাপাশি বিভিন্ন সংবাদ পত্রে তিনি নিয়মিত কলাম লিখতেন।

ফেসবুকে আমরা

মন্তব্য করুন

guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

সর্বাাধিক পঠিত নিউজ

Scroll to Top