২৮শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৪ই চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ | ৯ই শাওয়াল, ১৪৪৭ হিজরি

ঐতিহাসিক হাতিরবাগান মাঠে জনসমুদ্র — শিবচরে বিএনপি প্রার্থী কামাল জামান মোল্লার নমিনেশন স্থগিতের প্রতিবাদে লাখো মানুষের ঢল

শিবচর (মাদারীপুর) প্রতিনিধি:
বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর মনোনীত প্রার্থী কামাল জামান মোল্লার নমিনেশন স্থগিতের প্রতিবাদে মাদারীপুর-১ (শিবচর) আসনের হাতিরবাগান মাঠে শুক্রবার বিকেল ৩টায় লাখো মানুষের উপস্থিতিতে রূপ নেয় ঐতিহাসিক সমাবেশ।

মাঠজুড়ে স্লোগান একটাই— “নমিনেশন স্থগিত মানি না, মানবো না — পূর্ণবহাল করতে হবে!”

দূরদূরান্ত থেকে আসা সাধারণ মানুষ, নেতাকর্মী ও সমর্থকরা ব্যানার-ফেস্টুন হাতে নিয়ে অংশ নেন এই প্রতিবাদ সমাবেশে। সমাবেশস্থল পরিণত হয় জনতার মহাসমুদ্রে।

“১৭ বছর রাজপথে থেকেছি, নির্যাতন সহ্য করেছি” — কামাল জামান মোল্লা 

সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে বিএনপি নেতা কামাল জামান মোল্লা বলেন, “আমি ১৭ বছর রাজপথে আছি। মামলা খেয়েছি, জেল খেটেছি, নির্যাতন সহ্য করেছি। আওয়ামী লীগ সরকারের আমলে সাবেক চিফ হুইপের কারণে শিবচরে আসতে পারিনি। আমার ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ করে দেওয়া হয়েছিল, তবুও আমি রাজপথ ছাড়িনি।”

তিনি আরও বলেন, “আমি তারেক রহমান ও বেগম খালেদা জিয়ার আদর্শে অটল ছিলাম, আছি এবং থাকব। যারা আমার নমিনেশন স্থগিত করেছে তারা কখনও রাজপথে ছিল না। তারা সাবেক এমপি লিটন চৌধুরীর অনুসারী — আওয়ামী লীগের দোসর হয়ে ষড়যন্ত্র করছে।”

জনতার উদ্দেশে তিনি বলেন,“শিবচরের মানুষ আমাকে চেনে, ভালোবাসে। আমার নমিনেশন স্থগিত করায় আজ শিবচরের মানুষ ক্ষুব্ধ। শিবচরবাসী একটাই দাবি তুলেছে — নমিনেশন পূর্ণবহাল করতে হবে, স্থগিত মানি না, মানবো না!”

“ষড়যন্ত্রকারীরা আওয়ামী লীগের দোসর” — শাহাদাত হোসেন খান শিবচর থানা বিএনপি’র আহ্বায়ক জনাব শাহাদাত হোসেন খান বলেন, “যারা আজ কামাল জামান মোল্লার বিরুদ্ধে ষড়যন্ত্র করছে, তারা কখনও রাজপথে ছিল না। আওয়ামী লীগের দোসর কিছু কুচক্রী বিএনপির ভেতরে ঢুকে দলকে দুর্বল করার চেষ্টা করছে।”

তিনি আরও বলেন,  “দলের হাইকমান্ড থেকেই কামাল জামান মোল্লাকে নমিনেশন দেওয়া হয়েছে। এই সিদ্ধান্তের বিরুদ্ধে যারা কাজ করছে, তারা বিএনপির শত্রু। জনগণ তাদের চায় না। ধানের শীষ নিরাপদ কেবল কামাল জামান মোল্লার হাতে।”

জনতার দাবিতে এক সুর — “নমিনেশন দিন, জামান মোল্লাকেই দিন” দিনভর শিবচরের হাতিরবাগান মাঠে মানুষের ঢল ছিল অব্যাহত। বয়স্ক, যুবক, নারী—সব শ্রেণির মানুষ হাতে ধানের শীষ প্রতীক, ব্যানার, পোস্টার নিয়ে অংশ নেন সমাবেশে। মাঠজুড়ে ধ্বনিত হতে থাকে একটাই স্লোগান— “নমিনেশন স্থগিত মানি না, মানবো না! ধানের শীষে ভোট চাই — কামাল জামান মোল্লাকে চাই!”

সমাবেশ শেষে নেতাকর্মীরা দলের হাইকমান্ডের কাছে কামাল জামান মোল্লার নমিনেশন পুনর্বহালের জোর দাবি জানান।

ফেসবুকে আমরা

মন্তব্য করুন

guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

সর্বাাধিক পঠিত নিউজ

Scroll to Top