১৯শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ | ৫ই চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ | ৩০শে রমজান, ১৪৪৭ হিজরি

রাজধানীতে ভিক্টর পরিবহনের দুটি বাসে অগ্নিসংযোগ

নিজস্ব প্রতিনিধি:

রাজধানীর মেরুল বাড্ডা ও শাহজাদপুর এলাকায় দুর্বৃত্তদের দেওয়া আগুনে পুড়ে গেছে ভিক্টর পরিবহনের দুটি বাস। কে বা কারা এই অগ্নিসংযোগের ঘটনা ঘটিয়েছে, তা নিশ্চিত করতে পারেনি পুলিশ বা ফায়ার সার্ভিস।

সোমবার (১০ নভেম্বর) ভোর ৫টা ৪০ মিনিটে দুটি বাসে আগুন লাগার খবর পায় ফায়ার সার্ভিস। খবর পেয়ে ফায়ার সার্ভিসের মোট চারটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার রাশেদ বিন খালিদ জানান, মেরুল বাড্ডা ও শাহজাদপুর এলাকায় ভিক্টর পরিবহনের দুটি বাসে আগুন দেওয়া হয়েছিল।

ঘটনাস্থলে পৌঁছে দ্রুত আগুন নিয়ন্ত্রণে আনা হয়েছে। তিনি আরও বলেন, আগুনের সূত্রপাত কীভাবে হয়েছে তা নিশ্চিতভাবে জানা যায়নি এবং ঘটনায় কোনো হতাহতের খবরও পাওয়া যায়নি।

ফেসবুকে আমরা

মন্তব্য করুন

guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

সর্বাাধিক পঠিত নিউজ

Scroll to Top