১৬ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ | ৩রা ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ | ২৮শে শাবান, ১৪৪৭ হিজরি

বেনজীরের স্ত্রী-দুই মেয়ে দুদকের ডাকে সাড়া দেননি

সোমবার (২৪ জুন) বেনজীরের স্ত্রী জিশান মির্জা এবং দুই মেয়ে ফারহিন রিশতা বিনতে বেনজীর, তাহসিন রাইসা বিনতে বেনজীর দুদকের জিজ্ঞাসাবাদে উপস্থিত হননি। সোমবার বেলা ২টা পর্যন্ত তারা সেগুনবাগিচায় দুদকের প্রধান কার্যালয়ে যাননি। এর আগে গত ৯ জুন দুদকের জিজ্ঞাসাবাদে উপস্থিত হওয়ার কথা ছিল তাদের। কিন্তু আইনজীবীর মাধ্যমে আরও ১৫ দিন সময় চান বেনজীর পত্নী ও তার দুই কন্যা।

একইভাবে  পুলিশের সাবেক মহাপরিদর্শক (আইজিপি) বেনজীর আহমেদ গতকাল রোববার (২৩ জুন) দুর্নীতি দমন কমিশনে (দুদক) হাজির হননি। অবৈধ সম্পদের অভিযোগে জিজ্ঞাসাবাদের জন্য তাকে দ্বিতীয়বারের মতো রোববার সকাল ১০টায় দুদকের প্রধান কার্যালয়ে হাজির হতে ডাকা হয়েছিল।

এছাড়া দুদকের তদন্ত কমিটির সামনে হাজির হওয়ার ব্যাপারে তার অনুরোধে বেনজীরকে অতিরিক্ত ১৬ দিন সময় দেওয়া হয়েছিল। গত ২৮ মে বেনজীর আহমেদকে জিজ্ঞাসাবাদের জন্য তলব করে দুদক। একই সঙ্গে বেনজীরের স্ত্রী ও সন্তানদের ৯ জুন তলব করা হয়েছে। দুদকে তলবে হাজির হওয়ার আগের দিন অর্থ্যাৎ ৫ জুন, আইনজীবীর মাধ্যমে দুদকের অনুসন্ধান দলের কাছে বেনজীর ১৬ দিনের সময় চান। এরপর ৯ জুন দুদকে উপস্থিত হতে ১৫ দিন সময় চেয়ে আইনজীবীর মাধ্যমে আবেদন করেন বেনজীর পরিবার। ওই আবেদনের প্রেক্ষিতে বেনজীর স্ত্রী ও তার দুই কন্যাকে ১৫ দিন অর্থাৎ ২৪ জুন পর্যন্ত সময় দেয় দুদক।

গত ৩১ মার্চ দৈনিক কালের কণ্ঠ পত্রিকায় ‘বেনজীরের ঘরে আলাদীনের চেরাগ’ শিরোনামে সংবাদ প্রকাশিত হয়। প্রতিবেদনে বলা হয়, পুলিশের সাবেক মহাপরিদর্শক বেনজীর আহমেদ, তার স্ত্রী জিশান মির্জা এবং দুই মেয়ে ফারহিন রিশতা বিনতে বেনজীর ও তাহসিন রাইসা বিনতে বেনজীরের নামে বিপুল পরিমাণ সম্পদ করেছেন।

ফেসবুকে আমরা

মন্তব্য করুন

guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

সর্বাাধিক পঠিত নিউজ

Scroll to Top