১৬ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ | ৩রা ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ | ২৮শে শাবান, ১৪৪৭ হিজরি

ফতুল্লায় তেলবাহী ট্রলারের আগুন থেমে থেমে জ্বলে উঠছে, নিহত ১

নারায়ণগঞ্জের ফতুল্লায় তেলবাহী ট্রলারে অগ্নিদগ্ধ হয়ে একজন নিহত হয়েছেন। এসময় আহত হয়ে আরও একজন হাসপাতালে ভর্তি হয়ে আছে। শেষ খবর পাওয়া পর্যন্ত এখনো  তেলবাহী ট্রলারে লাগা আগুন এখনো থেমে থেমে জ্বলে উঠছে ।

এর আগে দুপুরে বুড়িগঙ্গা নদীর ফতুল্লায় অংশে ওই ট্রলারে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এসময় ট্রলারটিতে ৮৬ ড্রাম পেট্রোল ও ৭০ ড্রাম ডিজেল ছিল। অগ্নিকাণ্ডে প্রায় সব তেলবাহী ড্রাম বিস্ফোরিত হয়।

মেঘনা ডিপোর ইনচার্জ জিয়াউর রহমান বলেন, চার শ্রমিক ট্রলারে করে তেল নিয়ে বরিশাল মনপুরায় যাচ্ছিলো। পথে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। চারশ্রমিকের মধ্যে একজন নদীর পাড়ে উঠতে পারলেও বাকিরা নিখোঁজ রয়েছেন।

নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপ-সহকারী পরিচালক ফখর উদ্দিন আহমেদ বলেন, আমাদের ১০টি ইউনিট দেড় ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। এসময় ট্রলার থেকে একজনের মরদেহ উদ্ধার করা হয়। আরেকজন দগ্ধ অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন। দুজন নিখোঁজের কথা বলা হলেও কেউ সঠিক কোনো তথ্য দিতে পারেনি। তারপরও আমরা সন্ধানের চেষ্টা চালিয়ে যাচ্ছি।

নারায়ণগঞ্জ সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) দিদারুল ইসলাম বলেন, আমরা যতটুকু জেনেছি ট্রলারটিতে ডিজেল ও পেট্রোল ছিল। ট্রলারে চারশ্রমিক রান্না করছিলেন বলে শুনেছি। হয়ত সেখানে থেকে এ ঘটনা ঘটতে পারে।

ফেসবুকে আমরা

মন্তব্য করুন

guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

সর্বাাধিক পঠিত নিউজ

Scroll to Top