১লা ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৮ই মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ | ১৩ই শাবান, ১৪৪৭ হিজরি

এলপি গ্যাসের নতুন মূল্য ঘোষণা, ১২ কেজি সিলিন্ডারের দাম বেড়ে ১,২৫৩ টাকা

নিজস্ব প্রতিনিধি:

ভোক্তাপর্যায়ে এলপি গ্যাসের নতুন দাম নির্ধারণ করেছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)। ডিসেম্বর মাসের জন্য ১২ কেজি এলপি গ্যাস সিলিন্ডারের দাম ৩৮ টাকা বাড়ানো হয়েছে। নতুন দামে প্রতি সিলিন্ডার এখন বিক্রি হবে ১,২৫৩ টাকায়, যা আগে ছিল ১,২১৫ টাকা।

এ ছাড়া অটোগ্যাসের দামও বাড়ানো হয়েছে। পূর্বের ৫৫ টাকা ৫৮ পয়সা থেকে বাড়িয়ে নতুন মূল্য নির্ধারণ করা হয়েছে ৫৭ টাকা ৩২ পয়সা।

মঙ্গলবার (২ ডিসেম্বর) বিইআরসি নতুন মূল্য ঘোষণা করে জানায়, দাম বৃদ্ধির এই সিদ্ধান্ত সন্ধ্যা থেকেই কার্যকর হবে।
এর আগে নভেম্বর মাসে এলপি গ্যাসের দাম ২৬ টাকা কমানো হয়েছিল এবং অটোগ্যাসের দামও ১ টাকা ১৯ পয়সা কমানো হয়েছিল।

ফেসবুকে আমরা

মন্তব্য করুন

guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

সর্বাাধিক পঠিত নিউজ

Scroll to Top